ABP Ananda LIVE : পুকুরে মাছ চাষের আড়ালে বেআইনি বাজির কারবার!চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। লোকালয় থেকে দূরে একটি ঘরে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী বিস্ফোরণের কারণ জানতে চলছে তল্লাশি ও তদন্ত।

 

 

ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন…

টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি-সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দি বহু মানুষ।

যেদিকে দু’চোখ যায় শুধু জল আর জল। ডুবে গিয়েছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়! মুখে তোলার দু’টো ভাত কোথা থেকে আসবে, কেউই জানেন না।
এক কোমর জল। ভেলা করে যাচ্ছে লোকজন। সবংয়ের বাসিন্দা অনিল ক্য়ুইলা বলেছেন, ‘যাওয়া যাচ্ছে মোটামুটি, এক কোমর, এক ছাতি, এরকম জল।’ ঘাটালের বাসিন্দা শিখা শানকি বলছেন, ‘জল ঢুকছে, এবার কোথায় যাব, কী করব? খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সার সমস্যা, কোথায় কী করব তার পাত্তা নেই। যেতে গেলে সাঁতরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথায় পাব? এখানে নৌকা, ডোঙা নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *