মালদা: দুর্গাপুজো নিয়ে একের পর এক নিদান বিজেপির। কীভাবে দুর্গা পুজো হবে, কোন কোন নিয়ম ও রীতি মেনে পুজো করতে হবে, সেই নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগে, গণেশ পুজোর প্যান্ডেলের রং নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি নেতার মন্তব্যে ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। ‘প্যান্ডেলের রং কেন নীল-সাদা?’ এই প্রশ্ন তুলে হুমকি দেন বিজেপি নেতা।  

গণেশ পুজোর প্যান্ডেলের রং কেন নীল-সাদা?’ ‘গণেশ পুজোর মণ্ডপে কেন তৃণমূলের জেহাদি রং?’ গণেশ পুজোর মণ্ডপে গিয়ে মালদার বিজেপি নেতার হুমকি। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। তিনি হুমকির সুরে বলেন, ‘রং না পাল্টালে, অপবিত্রকে কীভাবে পবিত্র করতে হয়, জানি’। যদিও এই ঘটনা নিয়ে মালদার জেলা বিজেপি নেতৃত্ব নিন্দা জানিয়ে কড়া বার্তা দেয়। তাদের বক্তব্য, ‘পুজোর রাজনীতিকরণের বিরুদ্ধে বিজেপি, এমন ঘটনা সমর্থনযোগ্য নয়’, ‘কোথায় কী রংয়ের প্যান্ডেল হবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়’। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *