বাঁকুড়া: নামেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র! বাঁকুড়ার ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আনলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। হাসপাতালের ওষুধের তাক ঘুরে দেখে তিনি দাবি করেন, সেখানে থরে থরে পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এমন পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।                        

আরও পড়ুন: ২০০০ টাকার বেশি লেনদেনে কত টাকা কাটবে, হার বেঁধে দিল কেন্দ্র, নেপথ্যে কোন ফর্মুলা?

শুধু ওষুধ নয়, রোগীদের খাবার নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। হাসপাতালে রোগীদের জন্য রান্নায় ব্যবহৃত মশলার কৌটায় পোকা ঘুরে বেড়াতে দেখা যায় বলে অভিযোগ। পাশাপাশি একই ওয়ার্ডে ম্যালেরিয়া ও ডায়েরিয়ায় আক্রান্ত রোগীদের রাখা হয়েছে বলেও অভিযোগ ওঠে। পর্যাপ্ত বেড না থাকায় কয়েকজন রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে বলেও পরিদর্শনে উঠে আসে।                        

হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার পাশাপাশি বিভিন্ন তহবিলের টাকা খরচের ক্ষেত্রেও ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিধায়ক। তাঁর দাবি, হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ কীভাবে এবং কোথায় খরচ করা হয়েছে, তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে।                        

আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক কেন চাইছে IPO নিয়ে আসুক টাটা? আর কেনই বা শেয়ার বাজারে আসতে চাইছে না টাটা সন্স?

অতর্কিতে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এতগুলি অনিয়মের পরও কীভাবে পরিস্থিতি চলতে পারে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একইসঙ্গে দায়িত্বে গাফিলতির অভিযোগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন তিনি।                        

স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত থাকা, রোগীদের খাবারে নিম্নমানের মশলা ব্যবহার এবং তহবিলের অর্থ খরচে অসঙ্গতির অভিযোগ সামনে আসায় গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রোগীদের চিকিৎসা ও পরিষেবার ক্ষেত্রে এমন অব্যবস্থার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং কঠোর তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক।                    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *