কলকাতা: এবার দলের নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, সবাই নিজের নিজের প্রচারে ব্যস্ত। দলকে নিয়ে মাথাব্যথা নেই কারও। রাজ্যে দল ক্ষমতায় আসার পর কিছু নেতার বৈভব বেড়েছে বলেও অভিযোগ তুললেন। তাঁর বক্তব্য, “ক্ষমতায় আসতেই কিছু নেতাদের বৈভব বেড়েছে। সবাই নিজেদের প্রচার করতে ব্যস্ত, দলকে নিয়ে কেউ ভাবেই না। নিজেদের রিল ও ফলোয়ার বাড়াতে ব্যস্ত দলেরই নেতারা। দল যমের ঘরে যাক, কেউ ভাবছে না।” (Amarnath Shakha)
রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে চার মাস হতে চলল। তার মধ্যেই একাধিক জায়গা থেকে কোন্দলের খবর উঠে এসেছে। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় দলের একাংশের বিরুদ্ধে সরব হলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ। লিখলেন, ‘আমি বহুদিন ধরেই দলটা করে আসছি। তাই কিছু জিনিস চোখে দেখলে, না বলে থাকতে পারি না। কারও মন রেখে চলি না। যেটা খারাপ মনে হয়, প্রতিবাদ করি। তার জন্য আমার প্রচুর শত্রু। তাতে আমার কিছু যায় আসে না’।
অমরনাথ আরও লেখেন, ‘আমার গোটা জীবনটাই সংগ্রামের। কিছু মানুষ আছে, যার কাছে যেমন, তার কাছে তেমন। অমনটা হতে পারিনি। আর হতে চাইও না। এবার আসি প্রসঙ্গে। বিজেপি সরকারে আসার পর থেকেই বামফ্রন্ট বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে, ভুল বুঝিয়ে সরকারকে, সরকারের ভূমিকাকে জনমনের ভিতর খারাপ করছে। অথচ আমাদের সব বড় বড় নেতাদের কোনও প্রতিবাদ নেই। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আত্মপ্রচারে ব্য়স্ত’।
সবিস্তার আসছে