ABP Ananda LIVE : ‘মাওবাদী নেতা আকাশ গ্রেফতার’। এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।গ্রেফতারির পর কলকাতা পুলিশের STF-কে অভিনন্দন মুখ্যমন্ত্রীর।’পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে আকাশকে গ্রেফতার করা হয়েছে’।’১৫ বছরের বেশি সময় ধরে পুলিশের হাত এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল আকাশ’।’আমাদের রাজ্যের ভিতর কোনও রেড করিডর পুনরুজ্জীবনের কাজ হতে দেবে না প্রশাসন’ ।মাওবাদী নেতা আকাশের গ্রেফতারির খবর জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর।
পড়ুন আরও খবকর..
ধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে বিশ্বকর্মা যোজনার সূচনা। ”আগের তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে”।”আগের সরকারের আমলে রাজ্য ছেড়েছেন অনেক শ্রমিক”।”বিশ্বকর্মা যোজনা যেন চালু না হয়, DM-দের নির্দেশ দেওয়া হয়েছিল”। ”আয়ুষ্মান থেকে বিশ্বকর্মা যোজনা, এতদিন কেন্দ্রের প্রকল্পের সুফল পায়নি রাজ্য”।”বিশ্বকর্মা যোজনায় উপকৃত হবেন স্বর্ণশিল্পী থেকে হস্তশিল্পীরা”। ”কাঠের মিস্ত্রী থেকে মৃৎশিল্পী, সবাই উপকৃত হবেন”।
মালদায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। নতুন করে জল বাড়েনি গঙ্গায়। কিছুটা জল কমেছে ফুলাহার ও কোশি নদীতে। তবে এখনও জলবন্দি মালদার মানিকচকের ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা। কয়েক হাজার মানুষ এই পরিস্থিতিতে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। এলাকায় ১৯টি ফ্লাড সেন্টার গড়া হয়েছে। ত্রাণ বিলি চললেও, ত্রাণ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও মাসখানেক লাগবে বলে অনুমান।