ABP Ananda LIVE : বিজেপি এবং সিপিএমের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আগরপাড়া। সংঘর্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে।
পড়ুন আরও খবর…
হাওড়ার আন্দুলে বহুতলে তিনতলার ফ্ল্যাটে আগুন, দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট!
আন্দুলের মৌরি আমতলা মাঠের কাছে একটি আবাসনের তিন তলার ফ্যাটে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে ফ্ল্যাটটি। আগুন এবং কালো ধোঁয়া ফ্ল্যাটটিকে গ্রাস করে নেয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ছুটে আসেন। ফ্ল্যাটের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত দেয় দমকল কর্মীরা। কি কারনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল। হাওড়ার আন্দুলে বহুতলে আগুন। আবাসনের তিন তলার ফ্ল্যাটে দুপুরে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট, বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুনের জেরে এলাকায় আতঙ্ক।