কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়িতে সফর শেষ হয়েছে, অভিনেত্রী ও তাপস পাল কন্যা, সোহিনী পালের (Sohini Paul)। এই বাড়িতে ক্যাপ্টেনও হয়েছিলেন তিনি, নিজের শর্তেই গেম খেলেছেন। তবে এই বাড়িতে সফর খুব তাড়াতাড়িই শেষ হয়ে গেল। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে, কেমন লাগছে তাঁর? কী ভাবছেন তিনি? কোথায় কোথায় ভুল হয়েছে? অবশেষে মুখ খুললেন সোহিনী।

বিগ বসের বাড়িতে কে ছিলেন সোহিনীর সবচেয়ে ভরসার জায়গা?

বিগ বসের বাড়িতে, সোহিনীর সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, আলেকজান্দ্রা টেলর। বিগ বসের বাড়ি থেকে আলেকজান্দ্রা বেরিয়ে যাওয়ার পরে, খুবই ভেঙে পড়েছিলেন সোহিনী। তিনি বারে বারেই বলেছিলেন যে, ওই ঘরে আলেকজান্দ্রা ছিল তাঁর অন্যতম বন্ধু, ভরসার মানুষ। নিজের অনেক মনের কথা তিনি বলেছেন, আলেকজান্দ্রাকে। তিনি ঘর থেকে বেরিয়ে যেতে, সোহিনীকে কান্নাকাটি করতে দেখা গিয়েছিল। তবে নিজে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে, সোহিনী জানালেন, বন্ধুর চলে যাওয়াই তাঁকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল। এই ঘটনাই তাঁর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। 

নন্দিনী আর রাজবীরের ওপর ক্ষোভ উগরে দিলেন সোহিনী

পাশাপাশি ঘর থেকে বেরিয়ে নন্দিনী এবং রাজবীরের ওপর ক্ষোভ উগরে দেন সোহিনী। তিনি বলেন, ঘরে তিনি একবার বলেছিলেন, রাজবীর এবং নন্দিনীর তাঁর লেভেলের নয়। এদিন বাড়ি থেকে বেরিয়ে সোহিনী বলেন, তিনি আসলে বলতে চেয়েছেন যে, নন্দিনী আর রাজবীর যে ধরণের মানুষ, যে ধরণের ভাবনাচিন্তা করেন, সেটা তিনি কখনও পারবেন না। সোহিনী আরও বলেন, নন্দিনী মানুষকে খুব নোংরাভাবে ব্যক্তিগত আক্রমণ করেন। সেটা মানুষকে খুব সহজেই ভেঙেচুরে দিতে পারে।  সোহিনী বলেন, ‘কোনো মানুষ কাউকে জেনেশুনে এভাবে কি করে কাউকে আঘাত করতে পারে..’! সোহিনী জানান, এই কথাটা বলার জন্য তাঁর কখনও আফশোস হয়নি এবং তিনি এখনও এই কথাটা বিশ্বাস করেন। নন্দিনী আর রাজবীর জেতার জন্য যে কোনও মানুষকে শারীরিক এবং মানসিকভাবে আহত করতে পারেন। পাশাপাশি সোহিনী জানান, সৃজলার দুর্ঘটনাও তাঁকে ভীষণ আঘাত দিয়েছে। পাশাপাশি সোহিনী জানান, তিনি মনে করেন, রাজবীর, নন্দিনী, মনামী, ভরত কল এবং জিতু কমল.. জেতার জন্য যা খুশি করতে পারেন। যে কোনও পর্যায়ে যেতে পারেন। পাশাপাশি সোহিনী জানান, 

 

আরও পড়ুন: Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *