কলকাতা : দিল্লি এইমস হাসপাতালে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । গত তিনদিন ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ সিপিএম নেতা। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। এ প্রসঙ্গে মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসু এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ মতো তাঁর সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত সব দেখভাল করছেন।