কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে সপ্তাহের শুরুটা হয়েছিল, বেশ আবেগের সঙ্গেই। বিগ বসের বাড়িতে এটা ছিল ‘ফ্যামিলি উইক’ সপ্তাহ। এই সপ্তাহে প্রত্যেক প্রতিযোগীর পরিবারের থেকে প্রিয়জনেরা এসেছিলেন। তাঁরা প্রত্যেককে নিজের নিজের মতে করে পরামর্শ দিয়েছেন নিজেদের মানুষকে। তবে সপ্তাহের শেষে বিগ বসের ঘরে মাটনে চিনির রস মেশানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠল ঘরের পরিস্থিতি! মাটন রান্নার সময়ে তনুশ্রীর একটা সন্দেহ হয়েছিল বটে, কিন্তু সেই সন্দেহে শিলমোহর দিল তাঁর মেয়ে। বিগ বসের ঘরে, ‘ফ্যামিলি উইক’ -এ তনুশ্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর মেয়ে তনুপ্রিয়া। এদিন মা-কে খেলা নিয়ে বেশ কিছু পরামর্শ দেয় সে। পাশাপাশি জানিয়ে যায়, তাঁর রান্না মাটনে চিনির সিরাপ আর স্যাকারিন মিশিয়ে দিয়েছেন জিতু। আর এই কথা জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন তনুশ্রী। তবে জিতু আর তনুশ্রীর মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হলেই, জিতুর পাশে ঢাল হয়ে দাঁড়ান সৃজলা। শেষে একটা সময়ে দেখা যায়, বাকবিতণ্ডা থেকে সরে এসেছেন জিতু আর মনামি, তনুশ্রী আর সোনামণির সঙ্গে বাকবিতণ্ডা চলছে সৃজলার। আর শনিবার ‘দাদার দরবার’-এ উঠে এল এদিনের কথাও।
খাবার নষ্ট নিয়ে সৃজলাকে ভর্ৎসনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের
এদিন ‘দাদার দরবার’-এ সৃজলাকেও ভর্ৎসনা করেন সৌরভ। এদিন ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বিগ বসের বাড়িতে খাবার নষ্ট করা কখনোই বরদাস্ত করা হবে না। মাংসটা খাওয়ার যোগ্য করার জন্য তনুশ্রীতে ওই মাংসে ৩৫টা লঙ্কা দিতে হয়েছিল। তবে সেটা খাওয়ার যোগ্য হয়েছিল। তবে জিতুর মাংসে চিনির সিরাপ মেশানোকে কড়া ভাষায় নিন্দা করেন সৌরভ। জিতু যখন বলেন তে, তিনি চিনির সিরাপ সামান্যই মিশিয়েছিলেন, তখন জিতু বলেন যে, ‘অল্প না বেশি, তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?’ এদিন জিতু যখন বলেন যে, সৃজলা তাঁর এই পরিকল্পনায় ছিলেন যা, তখন সৌরভ সাফ বলেন যে, জিতু সৃজলার সঙ্গে এই পরিকল্পনা নিয়ে বারে বারে যে কথা বলেছেন, সেটা সবাই দেখেছেন। ফলে এখানে মিথ্যা কথা বলার জায়গা নেই। পাশাপাশি জিতু সৃজলাকেও বলেন যে, ঘরের মধ্যে যিনি খাবার নষ্ট নিয়ে প্রায় প্রত্যেককেই বকাবকি করেন, তিনি সৃজলা। সমস্ত সময়ই খাবার নষ্টের প্রতিবাদ করেন তিনি। সেই সৃজলাই কীভাবে জিতুর এভাবে মাংসে চিনির সিরাপ মেশানোকে সমর্থন করলেন? এই কথার অবশ্য কোনও উত্তর দিতে পারেননি সৃজলাও। পাশাপাশি এদিন সৌরভ আরও বলেন, একে তিনি এভাবে খাবার নষ্ট করে ভুল করেছেন, তার ওপর তর্কও করেছেন ‘বেশ করেছি’ বলে। তবে এরপরে জিতু আর সৃজলা বলাবলি করেন, তাঁরা মজা করার জন্যই এই কাজ করেছিলেন।
আরও পড়ুন: Big Boss Bangla: ‘তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?’ বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু