কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিনই কাটিয়ে ফেললেন, অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। আর এই বাড়িতে বর্তমানে তাঁর সঙ্গে সবচেয়ে ভাল সমীকরণ, অভিনেত্রী সৃজলা গুহর (Srijla Guha)। তাঁরা হামেশাই এই অভিযোগ করতে থাকেন যে, বাড়িতে একঘরে তাঁরা। নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হয় তাঁদের। তবে শেষ সপ্তাহে একসঙ্গে পরিকল্পনা করে তাঁরা যে কাজটা করলেন, সেটার জন্য শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভর্ৎসনার মুখে পড়তে হল জিতু আর সৃজলাকে।
মাটনে চিনির সিরাপ! সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু-সৃজলা
বিগ বসের ঘর মানেই, সেখানে খাওয়া দাওয়া নিয়ে নিত্য অশান্তি লেগেই রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ভাল খাবার অপ্রতুল। লাক্সারি বাজেটে রীতিমতো লড়াই করে আদায় করতে হয়, কফি, ওটস, কর্ণফেক্সের মতো খাবারও। আর সেখানে ৭০ দিনেও বেশি সময়ে পরে, বিগ বসের প্রতিযোগীদের জন্য মাটন অর্থাৎ পাঁঠার মাংসের আয়োজন করা হয়েছিল। একটি টাস্কে ভাল পারফর্ম করার জন্য বিগ বসের বাড়িতে পাঠানো হয়েছিল মাটন। কিন্তু সেই খাওয়া পণ্ড করার ছক কষলেন জিতু এবং সৃজলা। নিজেদের অংশের মাটন সরিয়ে নিয়ে বাকিদের মাংসে চিনির সিরাপ এবং স্যাকারিন মিশিয়ে দিলেন জিতু। এই পরিকল্পনায় একেবারে প্রথম থেকে ছিলেন সৃজলাও। আর এই কাজের জন্যই ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় কড়া কথা শোনালেন জিতু এবং সৃজলাকে।
জিতুকে কী বললেন সৌরভ?
এদিন ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বিগ বসের বাড়িতে খাবার নষ্ট করা কখনোই বরদাস্ত করা হবে না। মাংসটা খাওয়ার যোগ্য করার জন্য তনুশ্রীতে ওই মাংসে ৩৫টা লঙ্কা দিতে হয়েছিল। তবে সেটা খাওয়ার যোগ্য হয়েছিল। তবে জিতুর মাংসে চিনির সিরাপ মেশানোকে কড়া ভাষায় নিন্দা করেন সৌরভ। জিতু যখন বলেন তে, তিনি চিনির সিরাপ সামান্যই মিশিয়েছিলেন, তখন জিতু বলেন যে, ‘অল্প না বেশি, তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?’ এদিন জিতু যখন বলেন যে, সৃজলা তাঁর এই পরিকল্পনায় ছিলেন যা, তখন সৌরভ সাফ বলেন যে, জিতু সৃজলার সঙ্গে এই পরিকল্পনা নিয়ে বারে বারে যে কথা বলেছেন, সেটা সবাই দেখেছেন। ফলে এখানে মিথ্যা কথা বলার জায়গা নেই। পাশাপাশি সৌরভ এদিন জিতুর মিথ্যা বলা নিয়েও ভর্ৎসনা করেন।
আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা