প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়ায় ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা। আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। ১৯৭৮-এ মুজফফর আলির ‘গমন’ ছবিতে অভিনয়জীবনের সূত্রপাত নানা পাটেকরের। ‘পারিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জেতেন নানা। ‘অঙ্গার’, ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অপহরণ’ ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন নানা পাটেকর। প্রয়াত অভিনেতার মরদেহ নিয়ে আসা হচ্ছে মুম্বইতে। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।