দক্ষিণ ২৪ পরগনা, বাসন্তী : ফের তোলাবাজির অভিযোগ, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে হাসপাতাল মোড়ে একাধিক দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। দোকানে ভাঙচুরের পাশাপাশি লুঠপাটেরও অভিযোগ উঠেছে। ১৫০-২০০ জন দুষ্কৃতী মুখ ঢেকে হামলা চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাসন্তীর কাঁঠালবেড়িয়া পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। আগে তৃণমূল করত, এখন বিজেপি হয়েছে হামলাকারীরা, দাবি দোকানদারদের। 

মুখ্য়মন্ত্রীর বার্তার পরও রাজ্য়ের দিকে দিকে তোলাবাজির অভিযোগ। দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগ বাসন্তীর হাসপাতাল মোড়ে। ভাঙচুর দোকানপাট। মুখ্য়মন্ত্রীর বার্তার পরও, দেদার তোলাবাজির অভিযোগ দিকে দিকে। শুক্রবার বাসন্তীর শিমুলতলার একাধিক দোকানে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। রাস্তায় ছত্রাখান হয়ে পড়েছিল দোকানের জিনিসপত্র। প্রকাশ্য় দিবালোকে, ১৫০-২০০ জন দুষ্কৃতী ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাইরাল একটি ভিডিও-তে দেখা গেছে দুষ্কৃতী দৌরাত্ম্য়ের ছবি। শিমুলতলা পুলিশ ক্য়াম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। 

অভিযোগকারী এক ব্যবসায়ীর কথায়, ‘বলছে ৮০ লক্ষ টাকা লাগবে। আমি বললাম, দোকান কিনলাম ৪ লাখ টাকায়, আর দিতে হবে ৮০ লক্ষ টাকা? ওরা চাইছে, দোকানটা ছেড়ে চলে যেতে হবে। না হলে টাকা দিতে হবে।’ কারা টাকা চেয়েছে এবং ভাঙচুর চালিয়েছে সেই প্রশ্নের জবাবে ওই অভিযোগকারী ব্যবসায়ী, ‘আজম আলি হালদার, যাঁর নামে রেকর্ড বার হয়েছে। পার্টি বিজেপি করে সব। লাল উত্তরীয় গলায় আছে। পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে। ভাঙচুর করছে, পুলিশ দেখছে।’ আরেক অভিযোগকারী ব্যবসায়ীর কথায়, ‘নতুন বিজেপি যাঁরা হয়েছে। ওঁরাই এসে বলছে। এখানে তো আর বিজেপি ছিল না। বলছে, এই টাকা দিতে হবে। বললাম, বসে একদিন আলোচনা করুন। এর মধ্য়ে হঠাৎ করে এসে, দুমদাম করে ভেঙেচুরে দিল। আমাকে খানিকটা গালাগালি দিল।’ 

তোলাবাজির কথা জানা নেই বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অতীশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা বলেছেন, ‘আমাদের কাছে যে অভিযোগ আছে, এটা সম্পূর্ণ জমিজমা সংক্রান্ত বিবাদ। চাঁদা বা তোলাবাজির এখানে কোনও ব্য়াপার নেই বা কোনও রাজনৈতিক দলের এখনও পর্যন্ত কোনও ব্য়াপার নেই।’ সবই তৃণমূলের কর্মকাণ্ড বলে দাবি বিজেপির। ঞ্জয় নায়েক, মুখপাত্র, জয়নগর সাংগঠনিক জেলা বলেছেন, ‘কাঁঠালবেড়িয়া শিমুলতলা হাসপাতাল মোড়ের যে ২ গোষ্ঠী, তারা বলছে আমরা বিজেপি। আরেক গোষ্ঠী তারাও বলছে আমরা বিজেপি। আদপে এরা কেউ বিজেপি নয়। সবাই তৃণমূল।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *