Bankura News: বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ। ইন্দাসে খাদ্য সুরক্ষা অফিসারের অভিযান। বিরিয়ানিতে ক্ষতিকারক রং মেশানোরও অভিযোগ। 
এদিকে, কলকাতা এবং হাওড়া মিলিয়ে ১১ জায়গায় অভিযান চালাল ED । ২৯০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। 
অন্যদিকে, কলকাতা-হাওড়া-সল্টলেক-বারুইপুরে তোলা আদায়ে সিন্ডিকেট চক্রের হদিশ। দুর্নীতিদমন শাখার অভিযানে সামনে চাঞ্চল্যকর তথ্য। ‘পুলিশ ও দালালদের মধ্যে গড়ে উঠেছিল সংগঠিত অপরাধ চক্র’। ‘বাইরের রাজ্য থেকে ট্রাক ঢোকার সময় নো এন্ট্রিতেও মিলত এন্ট্রি!’ টাকা দিলেই নো এন্ট্রি জোনেও যখন তখন ঢুকতে পারত ট্রাক, তদন্তে দাবি দুর্নীতিদমন শাখার। ‘তোলা আদায়ের আগে ট্রাকের কাছে গিয়ে প্রথমে ফোন নম্বর দিত দালাল’। ‘সেই নম্বরে ফোন করলেই ক্যাশ বা UPI-এর মাধ্যমে করতে হত পেমেন্ট’। ‘টাকা যাওয়ার পরেই মিলত নো এন্ট্রি জোনে য়খন তখন যাওয়ার ছাড়পত্র’ আদায় হওয়া টাকা ট্রাফিক গার্ডের বিভিন্ন জোনের মধ্যে ভাগ হয়ে যেত, , দাবি দুর্নীতিদমন শাখার।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *