ABP Ananda LIVE : দীপাবলির আলোয় সেজেছে শহর। উত্তর থেকে দক্ষিণে শক্তির আরাধনা। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরী, বেলুড় মঠে কালী বন্দনা। আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি।

আরও খবর…

প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ! অভিযোগ, শনিবার রাতে, বাজি কিনে ফেরার পর, ২ জনের মধ্য়ে অশান্তি হয়, তারপরই প্রেমিকের কাঁধে আঘাত করেন প্রেমিকা। গড়িয়ার এই ঘটনায় প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও খবর…

কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর

কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর। ই এম বাইপাসের মানি স্কোয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটেছে। চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল, দাবি স্থানীয়দের একাংশের। রেয়ারেষির জেরে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি স্থানীয়দের একাংশের। ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকচালক তরুণ ও সহযাত্রী তরুণীর । দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *