ABP Ananda LIVE : কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কলকাতা থেকে জেলা। আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র। কালী তীর্থক্ষেত্রগুলিতে বিশেষ পুজোর প্রস্তুতি। দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কামাক্ষায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
আরও খবর…
কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভার ভোট কি চলতি বছরের শেষে হবে? ডিলিমিটেশন মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর উঠে গেছে সেই প্রশ্ন। এখন পুরভোট পিছিয়ে গেলে কার লাভ আর কার ক্ষতি, তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন এতে লাভবান হবে বিরোধীরা। আবার কারও দাবি, আদতে এতে লাভ হবে রাজ্যের শাসকদল বিজেপিরই।
আরও খবর…
নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ছেলে ভাল রেজাল্ট করার বিএমডব্লিউ এম৪ কমপিটিশন উপহার দিলেন বাবা
নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ছেলে ভাল রেজাল্ট করার বিএমডব্লিউ এম৪ কমপিটিশন উপহার দিলেন বাবা। পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা চাল ব্য়বসায়ী সামসুদ্দিন মিদ্যা। ছেলে মহম্মদ তালহাকে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে এই গাড়ি কিনে দেন এই চাল ব্য়বসায়ী। যার ঘিরে পূর্ব বর্ধমানের গলসিতে এখন চর্চা তুঙ্গে।