ABP Ananda LIVE : বাগুইআটিতে বাড়ির মধ্যে অসুস্থ যুবককে খুন করে লুঠপাট। পুলিশের জালে নিহত বলরাম রাজবংশীর দাদা। অভিযুক্ত কৃষ্ণ রাজবংশীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। রীতিমতো পরিকল্পনা করেই ভাইকে খুন করেছেন দাদা, দাবি পুলিশের। বাড়িতে পোষ্য কুকুর থাকায় সেই সূত্র ধরে সন্দেহ তৈরি হয় তদন্তকারীদের। ‘বাইরে থেকে কোনও অপরিচিত ব্যক্তি বাড়িতে ঢুকলে কুকুরের চিৎকার করার কথা’। কিন্তু ঘটনার সময় তেমন কিছুই হয়নি, দাবি বাগুইআটি পুলিশের। অসুস্থ ভাইয়ের চিকিৎসার খরচ ও সম্পত্তি সংক্রান্ত বিবাদে ভাইকে খুন দাদার, দাবি পুলিশের। সন্দেহ এড়াতে বাড়ির আলমারি ভেঙে লুঠের নাটক করা হয় বলেও দাবি পুলিশের
আরও খবর
হরিদেবপুরের নেতাজিপল্লিতে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ভাঙচুরের পর পার্টি অফিসের দেওয়ালে লেপে দেওয়া হল গেরুয়া রং, লাগানো হল তালা। সিপিএমের পতাকা খুলে টাঙিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। হরিদেবপুর থানাকে জানিয়ে পরে তালা ভেঙে দলীয় অফিসে ঢুকলেন সিপিএম কর্মীরা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ সিপিএমের। ৬০ থেকে ৭০ জন এসেছিল, দাবি প্রত্যক্ষদর্শীর। ভাঙচুরের বিষয় জানি না, প্রতিক্রিয়া বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদারের। শুনেছিলাম পার্টি অফিসের সামনে নেশা করা হচ্ছিল, অসন্তোষ ছিল স্থানীয়দের, দাবি বেহালা পূর্বের বিজেপি বিধায়কের।