কলকাতা: কলকাতা সফরে এলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। রবিবার সকালে কালীঘাটে পুজো দিতে যান তিনি। এরপর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘এই বিল আনা অত্য়ন্ত জরুরি ছিল। আমি অত্য়ন্ত খুশি।’ এর আগেও, একাধিক রাজনৈতিক বিষয়ে খুব স্পষ্টভাবেই নিজের মতামত রেখেছেন অনুপম। এর কারণে তিনি যেমন বারে বারে কটাক্ষের স্বীকার হয়েছেন, তেমনই প্রশংসিতও হয়েছেন। আর এবার, মহিলা সংরক্ষণ বিলের পক্ষেও নিজের মতামত রাখলেন তিনি। এদিন কলকাতায় একটি নাটকে অভিনয় করতে কলকাতায় এসেছেন তিনি। এ-রাজ্যে রাজনৈতিক পালাবদলকে স্বাগত জানিয়েছেন অনুপম খের।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন অনুপম খের?
এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে অভিনেতা বলেন, ‘আমাদের বাড়িতে মহিলাদের মাত্র ৩৩ শতাংশ শক্তি দেওয়া হয় না। সংসার চালানোর ৮০ শতাংশ শক্তিই তাঁদের হাতে থাকে। মা সবকিছু করেন। স্ত্রী সবকিছু করেন। আমার মনে হয়, এই বিল পাওয়া হওয়া খুব জরুরি। এই বিলটা পেশ হয়ে যাওয়ার মতো ভাল আর কিছুই হতে পারে না।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমাদের সনাতন ধর্মের জয় হয়েছে বাংলায়। সেই কারণে আমি সবাইকে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে মন থেকে শুভেচ্ছা জানাতে চাই।’
#WATCH | Kolkata | On Women’s Reservation Bill, actor Anupam Kher says, “I am very happy. In our homes, it is the women who hold the power—not just 33%, but 80%. This has always been the case; mothers and wives—they are the ones who manage everything. I believe this bill should be passed; it is absolutely essential…”
— ANI (@ANI) November 29, 2026
আজ দিল্লিতে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক
অন্যদিকে আজ দিল্লিতে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আজ দুপুর ১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বৈঠকে লোকসভার আসন পুনর্বিন্য়াস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার এই বিশেষ অধিবেশন দিনক্ষণ সোশাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার সংবিধান দিবসের সকালে নিবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, কোনও শক্তিই মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়া আটকাতে পারবে না। অন্য়দিকে বিশেষ অধিবেশন ঘিরে নিজেদের অবস্থান ও রণকৌশল ঠিক করতে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেসও। আজ বিকেল সাড়ে চারটেয় সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস সংসদীয় দল। বৈঠকে নেতৃত্ব দেবেন সনিয়া গান্ধী।
আরও পড়ুন: Mimi Chakraborty: এমারেল্ড দিয়ে সাজিয়েছিলেন আইনি বিয়ের কাগজ-কলমও! মিমির শৌখিনতায় অবাক নেটদুনিয়া