কলকাতা: অসুস্থতার কারণে মাঝপথেই বিগ বস বাংলার (Big Boss Bangla) সফর শেষ করতে হয়েছিল তাঁকে। এই ঘরে থাকতেই, শারীরিক অবস্থার অবনতি হয়েছিল নেটপ্রভাবীর। পিত্তথলিতে পাথর হওয়ার কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। আর সেই কারণেই, বিগ বসের ঘর ছাড়তে হয়েছিল, ঝিলাম গুপ্ত (Jhilam Gupta)-কে। এরপরে হাসপাতালে ভর্তি হয়ে, অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়ায় ঝিলাম জানিয়েছিলেন, তিনি ভাল আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি খোলা চিঠি লিখলেন, ঝিলাম। জানালেন, মানসিকভাবে ভাল নেই তিনি। ক্রমাগত সোশ্যাল মিডিয়া ট্রোলিং মানসিকভাবে আহত করছে তাঁকে। 

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ঝিলাম?

সোশ্যাল মিডিয়ায় ঝিলাম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া না থাকলে কোনোদিন জানতেই পারতাম না, আমার জন্য এই পৃথিবীতে এত ঘৃণা জমা আছে। সারাদিন আমার যে কোনও ভিডিওতে শয়ে শয়ে মানুষ এসে অনেক কিছু লেখেন।  কমেন্টে মনে করিয়ে দিয়ে যান, আমি মানুষটা জন্ম নিয়েই পাপ করে ফেলেছি।  তারা বলেন, আমার জন্মটা পাপের। অনেকে আমার মৃত্যু কামনা করেন। পড়তে না চাইলেও সে সবই আমার চোখে পড়ে। চোখ ফেটে জল আসে। নিজেকে বড় অসহায় মনে হয়। অথচ আমি চোর ডাকাত নই। আমি ধর্ষক নই। আমি কারোর অধিকার ভঙ্গ করে কিছু লুঠ করিনি। আমার অপরাধ? আমি একটা রিয়েলিটি শো-তে গিয়েছিলাম এবং সেখানে আমাকে অনেকের পছন্দ হয়নি। আর যাদের আমায় পছন্দ হয়নি, তারাই আমার আমার মৃত্যুকামনা করেন আজকাল। আমার বাবা সেই সব কমেন্ট পড়েন। আমি তটস্থ হয়ে থাকি। এই বুঝি বাবা ওসব নিয়ে আমার সঙ্গে একটা আলোচনা শুরু করবে যার ফল আমার জন্য ভাল হবে না।’

ঝিলাম আরও লেখেন, ‘আমি নিজে হাই প্রেশার ও হার্টের ওষুধ খাই নিয়মিত। কিন্তু যে মানসিক আঘাত আজকাল আমায় প্রতি মুহূর্তে করা হয়, তাতে করে আমি রোজ একটু একটু করে ভেঙে পড়ছি। সবে অপারেশন হয়েছে, তাও জীবিকার তাগিদে আমি কাজ করা শুরু করেছি। হাসি খুশি থাকার চেষ্টা করছি। তবুও আমি বুঝতে পারছি আমাকে মানসিক অবসাদ গ্রাস করা শুরু করে দিয়েছে। কাছের মানুষজন আমাকে থেরাপিস্ট এর কাছে যেতে বলেছেন। যাবো যাবো করে যাওয়া হয় না। নিজেকে বুঝিয়ে উঠতে পারি না, আমার মনের ক্ষত আদৌ রোগের পর্যায়ে পড়েছে কী না। শুধু বলতে পারি, অপারশনের পর আমি ভালো থাকব ভেবেছিলাম। কিন্তু আমি ভালো নেই।’

তবে এরপরে সোশ্যাল মিডিয়ায় একজন মানুষের কথা লিখেছেন ঝিলাম। তিনি শ্রীরামপুরের এক রিক্সাচালক। তাঁর স্নেহ ছুঁয়ে গিয়েছে ঝিলামকে। সেই কথাই লিখেছেন তিনি। জানিয়েছেন, এই সমস্ত মানুষগুলোর জন্যই তাঁর মনোবল ফিরে আসে এবং তাঁর মনে হয়, কিছু মানুষের কাছে তিনি পাপ নন। সোশ্যাল মিডিয়ায় ঝিলামের এই পোস্ট দেখে অনেকেই পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁকে।

আরও পড়ুন: Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *