নয়াদিল্লি: উত্তরপ্রদেশে গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক। সেই ঘটনায় এবার কানাডা এবং আমেরিকা সংযোগ উঠে এল। হরিয়ানার তারকা-শিল্পী অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ড জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ক্রমশ। যে ‘গোগী গ্যাং’ অঙ্কিতকে খুনের দায় স্বীকার করে, তাদের দুই অপারেটর কানাডা এবং আমেরিকার বসে নির্দেশ দেয় বলে জানা গিয়েছে। (Ankit Baliyan Murder Case)

হরিয়ানার স্থানীয় ভাষায় গান গেয়ে খ্যাতির শিখরে পৌঁছলেও, আদতে উত্তরপ্রদেশের শামলীর বাসিন্দা অঙ্কিত। গত ২৬ অগাস্ট সেখানে জিম থেকে বেরনোর সময় তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। চার জন দুষ্কৃতী মিলে প্রায় ২৫ রাউন্ড গুলি চালায়, যার মধ্যে ২০টি গুলি বিঁধে যায় অঙ্কিতের শরীরে। তাঁর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। (Ankit Baliyan Case)

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের পথে তারকাদম্পতি, মাত্র পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল

ওই ঘটনার পর ‘গোগী গ্যাং’ হামলার দায় স্বীকার করে। গ্যাংয়ের সদস্য ভোলু শাহপুরিয়া সোশ্যাল মিডিয়ায় জানায়, তাদের শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিলেন অঙ্কিত। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল। এই ঘটনাই শেষ নয় বলেও হুমকি দেয় সে। তদন্তে নেমে গতকালই এনকাউন্টারে দুই শার্পশ্যুটারের মৃত্যু হয়। তারা অঙ্কিতকে লক্ষ্য করে গুলি ছুড়ে ছিল বলে দাবি করে পুলিশ। 

আর এবার তদন্তে কানাডা এবং আমেরিকা সংযোগ উঠে এল। শামলীর এসপি নরেন্দ্র প্রতাপ সিংহ জানিয়েছেন, ‘গোগী গ্যাং’-এর সদস্য চিরাগ এবং মন্টির উপর নজর তাঁদের। অঙ্কিতকে খুনের পরিকল্পনায় তারা  যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী ভূমিকা ছিল তাদের, ঘটনার সময়, তার আগে বা পরে ফোনে দুষ্কৃতীদের সঙ্গে তাদেরযোগাযোগ ছিল কি না, তা জানার জন্য  তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। কানাডা এবং আমেরিকা থেকে তাদের প্রত্যর্পণের আবেদন জানানো হবে। 

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির সঙ্গে দূরত্ব? ‘সাধুপুরুষ নন’, অভিজিৎ দীপকেদের নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সোনম ওয়াংচুক

অঙ্কিতকে যেভাবে খুন করা হয়েছে, তার সঙ্গে পঞ্জাবে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মিল রয়েছে অনেক। কিন্তু এক্ষেত্রে দুষ্কৃতীদের নাগাল পেতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। কারণ সন্দেহভাজনদের লোকেশন কখনও গুজরাত, কখনও দেহরাদূণ, কখনও আবার দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। 

অঙ্কিত হত্যাকাণ্ডে একাধিক তত্ত্ব সামনে আসছে। ৩৫ বছর বয়সি অঙ্কিত বিপুল জনপ্রিয় ছিলেন। গান গাইতেন যেমন, ইউটিউবেও বেশ সক্রিয় ছিলেন তিনি। তাঁর অন্যতম হিট গান ছিল, ‘ভরী কোর্ট মেঁ গোলি মারেঙ্গে মেরি জান’। ওই গানের সঙ্গে তাঁর জীবন মিলে গেল বলে মনে করছেন অনুরাগীরা। আবার ঘনিষ্ঠ সূত্রে খবর, রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন অঙ্কিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর। সেই মতো রাজনৈতিক কনটেন্টও বানাতে শুরু করেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজনৈতিক সংযোগের উপর জোর দিচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *