কলকাতা: ফুটপাতে দুধ গরম করা নিয়ে ফুটপাতবাসীকে ধমক বিতর্কে এবার ফের মুখ খুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, ”ওভাবে কথা বলাটা আমার অন্যায় হয়েছে’।’

আরও পড়ুন, পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন মেয়েকে, ভ্রমণটাকেই আঁকড়ে ধরে এগোচ্ছিলেন, নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হুগলির দম্পতি

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, ”আমরা ফুটপাতবাসীর বিরুদ্ধে নেই। সীতাদেবী পার্ক স্ট্রিটের মত ব্যস্ত রাস্তার পাশে দুধ গরম করছিলেন। সেই ফুটপাতে একা ঘোরাঘুরি করছিল শিশুটি। সেটা দেখেই রেগে গেছিলাম, ভেবেচিন্তে কথা বলিনি। ওভাবে কথা বলাটা আমার অন্যায় হয়েছে। সীতা দেবী শেল্টার হোমে থাকতে চাননি। একটি হোটেলে সীতা দেবীর চাকরির ব্যবস্থা হয়েছে। গতকাল তাঁর একটি বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে।”

ফুটপাথ জবর দখল মুক্ত করতে গিয়ে ফুটপাথবাসী মহিলাকে ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাথ জবর দখল মুক্ত করতে গিয়ে ফুটপাথবাসী মহিলাকে ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি। মূলত ঘটনার দিন, পুরমন্ত্রী ফুটপাথে দাঁড়িয়ে বলেছিলেন, ফুটপাথের মধ্যে বাচ্চার দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চার দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে?’ আর  সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজনীতি। সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন? আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনও সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা, বাচ্চাদের পড়াশোনা শেখা, তাদের খাওয়ার ব্যবস্থা করে দেব।’ পাল্টা যদিও এরপর কড়া জবাব দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যান না নিজের বাড়িতে নিয়ে যাক। ওনার কথার ওপর তো ওনার দলের লোক বিশ্বাস করে না। হালিশহরে ওনার সঙ্গে ওনার দলের লোকের পরিবার কথা বলেনি। আমার সঙ্গে কথা বলেছে। ১০ লক্ষ টাকা নিয়েছে। চাকরি দিতে চেয়েছিলাম, বায়োডেটা পাঠিয়েছে। ওনার দলের লোকেরই ওনার ওপর বিশ্বাস নেই।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *