কলকাতা : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে প্রার্থী-পদ প্রত্যাহারের পরেই কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নন্দীগ্রামে আমরা কংগ্রেসকে সমর্থন করতে চলেছি।” কিন্তু, তাঁর এই সমর্থন নিয়ে কী ভাবছে প্রদেশ কংগ্রেস ? এই আবহে এবার প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।

তিনি বললেন, “যারা বিজেপির বিরুদ্ধে নির্বাচন করতে চাইছেন, একটা দলের নাম হল, মমতা তৃণমূল কংগ্রেস (‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’), আর একটা দলের নাম হল গণতান্ত্রিক কংগ্রেস (গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস) । একটা ধরুন, বটগাছ আছে। সেই বটগাছের নামটা হচ্ছে কংগ্রেস। সেই বটগাছ থেকে ঝরে পড়া শুকনো পাতাকে যদি বটগাছ মনে করে আপনারা কাউকে মমতা কংগ্রেস, কাউকে গণতান্ত্রিক কংগ্রেস ভেবে ভোট দেন তাহলে বটগাছ নামক কংগ্রেস দলটার অপমান করা হয়। যেখানে খাঁড়া দাঁড়িয়ে আছে বটগাছ…ভারতীয় জাতীয় কংগ্রেস, সেখানে আর কোনও কংগ্রেসের দিকে না তাকিয়ে সোজা আপনারা কংগ্রেসকে সমর্থন করুন। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আজ ভারতে নতুন করে যার উত্থান শুরু হয়েছে, যে উত্থানে গোটা বিজেপি পার্টি আজ দুশ্চিন্তায় আক্রান্ত, সেই কংগ্রেসকে আপনারা সমর্থন করুন। কোথায় খেলোয়াড়, কোথায় হেরে যাওয়া খেলোয়াড়…কোথায় হেরো…কোথায় গেরো…এসব না দেখে…ধর্মের নামে যারা মেরে খায়, সেইসমস্ত ব্যক্তিকে না দেখে..হেরো গেরো মেরো না দেখে সোজা আপনারা রেজিনগরে কংগ্রেসকে সমর্থন করুন। বাংলায় কংগ্রেসকে সমর্থন করুন। নন্দীগ্রাম এবং রেজিনগরে আপনারা কংগ্রেসের প্রার্থীকে জয়ী করুন।” 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *