উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্তপ্রতিম ঘোষ, কলকাতা : ফের বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার। SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র। এনিয়ে কলেজ স্ট্রিটে চরম তুমুল উত্তেজনা ছড়াল। রাস্তার একদিকে SFI, আরেক দিকে ABVP এবং মাঝখানে পুলিশকে দেখা যায়। ঘটনার জেরে কলেজ স্ট্রিটের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল অশান্তির পর CU-র ক্যাম্পাসের সামনে SFI-কে বুকস্টলের অনুমতি দেওয়া হয়। আজ পাল্টা বুকস্টল করতে চেয়ে পথে নামে ABVP। এনিয়ে পুলিশের সঙ্গে বচসা-ধস্তিধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে চরম উত্তেজনা ছড়িয়েছে।

এসএফআইয়ের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। গতকালও তারা এখানে একটা স্টল দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু, গতকাল পুলিশের সঙ্গে বচসা হয় তাদের। পুলিশের বক্তব্য ছিল যে, লালবাজারের কোনও অনুমতি নেই। প্রায় ৫০ জন কর্মী-সমর্থককে লালবাজারে আটক করে নিয়ে যায় পুলিশ। সন্ধে ৭টা পর্যন্ত তাঁরা লালবাজারে আটক ছিলেন। পুলিশের কাছ থেকে গতকাল রাতে তাঁরা অনুমতি পান। এরপর আজ তাঁরা যান। পুলিশ শর্ত দেয়, কোনও রকম স্থায়ী স্টল করা যাবে না। 

এরপর আজ সকাল থেকে এবিভিপি-র সদস্যরা সেখানে পাল্টা স্টল দেওয়ার চেষ্টা করেন। স্টল দেওয়ার জন্য কিছু চেয়ার-টেবিল নিয়ে তাঁরা বসেছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সেখানে। কারণ, এবিভিপির বক্তব্য, এসএফআইয়ের যে স্টল সেই স্টল তাঁরা করতে দেবেন না। কারণ, তাঁদের বক্তব্য, এখানে যেসব বইপত্র বিক্রি করা হচ্ছে, তা কলেজ স্ট্রিট চত্বরে বিক্রি করা যাবে না। তাঁরা একাধিক অভিযোগ তুলতে থাকেন।

তারপরেও স্টল দেয় এসএফআই। সেখানে কলকাতা বিশ্ববিদল্যালয়ের ছাত্র-ছাত্রীরা মূলত বসে রয়েছেন। তাঁরা স্টল চালাচ্ছেন। অন্যদিকে, এবিভিপির সঙ্গে পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। কারণ, পুলিশ বারবার ব্যারিকড তৈরি করে এক জায়গায় এবিভিপির সদস্যদের আটকে রাখার চেষ্টা করছেন। যাতে গন্ডগোল না হয়। যদিও ব্যারিকেড ভেঙে আরও কিছুটা সামনে চলে আসেন এবিভিপির সদস্যরা। তাঁরা দাবি জানান, তাঁদের স্টল করতে দিতে হবে। 

এবিভিপির একজন বলেন, “যতক্ষণ না এদের বুকস্টল উঠছে ততক্ষণ আমরা এখানে বসে থাকব। কারণ, আমরা এখানে বুকস্টল দিচ্ছি। পুলিশ-প্রশাসনকে বলছি, ওরা দেশবিরোধী বুকস্টল তুলবে। আমরা জাতীয়তাবাদী বুকস্টল এখানে দেব। এই বাংলাতে কোনও ‘আফজল হামারে গুরু হ্যায়’…এই সমস্ত বই চলবে না। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর বই এনেছি।”  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *