ABP Ananda LIVE : চোরবাগানে মৃত্যুমিছিলের পর কলকাতা মেডিক্যালের অবব্যস্থার অভিযোগ তোলা ৮ ইন্টার্নকে শোকজ করল কর্তৃপক্ষ। ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব। কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে সমালোচনায় সরব হয়েছে চিকিৎসকদের একাংশ।

আরও খবর…

বিচারব্যবস্থার একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৭ নভেম্বর, জন্মদিনের সেলিব্রেশন ঘিরে কালীঘাটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে ধুন্ধুমার বাধে। সেই ঘটনায় বিচারব্যবস্থার একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিরাপত্তা নিয়ে মামলার শুনানি চলাকালীন এই ভিডিও আদালতের কাছে পেশ করে আদালত অবমাননার মামলার আর্জি জানায় রাজ্য সরকার। এরপরই বিচারপতি কৃষ্ণ রাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশে বলেন, “আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই। তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে। আমি তা দেখে নেব।” এরপর এনিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। কেন আদালত অবমাননার রুল জারি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? ১৫ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *