Abhishek Banerjee: সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ। তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ হাইকোর্টের। বিষ্ণুপুর থানার ২টি এবং রবীন্দ্রনগর থানার ১টি মামলায় রক্ষাকবচ। কড়া পদক্ষেপ করা যাবে না, অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ৪ জুলাই, ১১ জুলাই ও ২৩ জুলাই দায়ের হওয়া FIR-এর ক্ষেত্রে রক্ষাকবচ। ৩০ নভেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ। তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ, জানাল হাইকোর্ট। ‘তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে’, মামলাকারীকে তলব করতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে, নির্দেশ আদালতের। এদিকে, পুজোর আগে বার্ধক্য ও বিধবা ভাতা বাড়াল রাজ্য। বার্ধক্য ও বিধবা ভাতা ১ হাজার থেকে বেড়ে হল দেড় হাজার টাকা. নবান্নে উপভোক্তাদের হাতে ভাতার টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী।