ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগে ৬ জন গ্রেফতার। বিজেপির বিরুদ্ধে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে হামলার অভিযোগ করেছিলেন অভিষেক। থানায় ই মেলে অভিষেক যে অভিযোগ পাঠিয়েছিলেন, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল পুলিশ। বিধানসভা ভোটের আগে ধৃত ৬ জনের তৃণমূলের সঙ্গে যোগসূত্র ছিল, দাবি পুলিশের। ঘটনায় ভাঙচুর, অবৈধ অনুপ্রবেশ, চুরির অভিযোগে মামলা। ‘সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে মনিটর নিয়ে বেশ কয়েকজন এ ঘর থেকে ও ঘর যাচ্ছেন’। তাঁরা সেই সমস্ত জিনিস সিঁড়িতে রেখেই চলে যান, দাবি পুলিশের। এক্স হ্যান্ডল পোস্টে ভিডিও দিয়ে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন – আরজি কর কাণ্ডে ফের গ্রেফতার। দেহের তড়িঘড়ি সৎকারকাণ্ডে এবার ভিনরাজ্য থেকে জালে আরেক অভিযুক্ত। বেঙ্গালুরু থেকে জালে পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। আর সোমনাথ দে-র গ্রেফতারির পর অভয়ার মা রত্না দেবনাথ বলেন,’এটা তো হওয়ারই ছিল। ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও অ্যারেস্ট হয়েছে। তিনজন এক দলের এক সঙ্গে আমার মেয়ের শবদেহ সেদিন ওরা এনে জ্বালিয়ে দিয়েছিল।’