ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ক্যামাক স্ট্রিটকাণ্ডে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে। নোটিস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছেছে পুলিশ। বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর, শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের হয়েছে. ৩টি FIR-এর মধ্যে ২টি FIR-এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে নোটিস নিয়ে যায় পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *