কলকাতা: বলিউডের একেবারে প্রথম সারির জুটি তাঁরা, প্রেমকাহিনী যেন স্বপ্নের মতোই। অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তবে গত কয়েক বছর ধরেই, বারে বারে গুঞ্জন উঠেছে, অভিষেক আর ঐশ্বর্য্যের সম্পর্ক নিয়ে। শোনা গিয়েছে, আর নাকি জলসায় থাকছেন না ঐশ্বর্য্য, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন তিনি? অন্যদিকে বাবা আর মায়ের সঙ্গে নাকি আলাদা থাকছেন অভিষেক? তবে বারে বারেই, একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে, কিছুই বদলায়নি অভিষেক আর ঐশ্বর্য্যের মধ্যে। আর দীপাবলিতে ফের একবার দেখা গেল, অভিষেক ঐশ্বর্য্যের সমীকরণ। দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে উপস্থিত হলেন তাঁরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।
ঐশ্বর্য্য-অভিষেকের অটুট জুটি, দীপাবলির পার্টিতে এলেন হাতে হাত রেখে
প্রত্যেক বছরই মণীশ মলহোত্র দীপাবলিতে বিশাল পার্টির আয়োজন করেন। প্রত্যেক বছরই এই পার্টিতে তারকা সমাগম ঘটে। আর সেই পার্টিতেই এই বছর, হাতে হাত রেখে এলেন অভিষেক-ঐশ্বর্য্য। সোনালি কাজ করা পাড়ের একটি লাল শাড়ি পরেছিলেন ঐশ্বর্য্য। খোলা চুল আর ঠোঁটের গাড় লাল লিপস্টিকে অপূর্ব দেখাচ্ছিল ঐশ্বর্য্য রাই বচ্চনকে। গলায় ভারি গয়না। অন্যদিকে অভিষেক পরেছিলেন, গাঢ় কালো রঙের কুর্তা এবং পাজামা। ব্যাক ব্র্যাশ করে আচড়ানো চুল, চোখে ভারি চশমা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। অভিষেক আর ঐশ্বর্য্যের জুটি যে একেবারে অটুট, সেই প্রমাণই যেন ফের একবার করে দিলেন তাঁরা।
সদ্যই কানের মঞ্চে হাজির হয়েছিলেন ঐশ্বর্য্য। এক একদিন, এক এক রকম পোশাকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কখনও আলোর গতিবেগকে কল্পনা করে তৈরি করা হয়েছে তাঁর পোশাক। কখনও আবার চর্চায় এসেছে তাঁর ‘সোয়ার্ন লুক’। তবে কানের মঞ্চে কটাক্ষের শিকার ও হয়েছেন ঐশ্বর্য্য। তবে এই প্রথম নয়, সন্তান জন্মের পরে, ওজন কমাতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন ঐশ্বর্য্য। তাড়াহুড়ো করতে চাননি তিনি। সেই কারণেই শরীরের যত্ন নিয়ে ধীরে ধীরে ওজন কমিয়েছিলেন তিনি। তবে ওজন কিছুটা বাড়লেও তিনি বজায় রেখেছিলেন কাজ। সেই সময় ও তিনি পা রেখেছিলেন কানের মঞ্চে। তখন ঐশ্বর্য্যকে ওজন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তবে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে, তিনি কটাক্ষকে মোটেই পাত্তা দেন না। নিজের শর্তে জীবন বাঁচতে ভালবাসেন তিনি।
আরও পড়ুন: Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে