কলকাতা: দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার তথা বর্ষীয়ান তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোট’ নিয়ে কাটাছেঁড়া চলছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আশিসের মৃত্যুতে প্রভাব পড়েছে রাজ্য রাজনীতিতেও। উদ্ধার হওয়া নোটে যা লেখা রয়েছে এবং শেষ পর্যন্ত যে চরম সিদ্ধান্ত নিলেন আশিস, তার জন্য রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতির দিকে আঙুল তুললেন তৃণমূল বিধায়ক, ‘কালীঘাট শিবিরে’র কুণাল ঘোষ। তাঁর মতে, মানুষকে কলঙ্কিত করে দেওয়া, চোর বলে দাগিয়ে দেওয়া, ডিম মারা, পুলিশ দিয়ে ভয় দেখানোর যে ‘ট্রেন্ড’ শুরু হয়েছে, তার জ্বলন্ত প্রমাণ আশিস। (Asish Banerjee Death Mystery)

আশিসের মৃত্যুতে বীরভূমের পাশাপাশি, রাজ্য রাজনীতিতেও শোকের ছায়া নেমে এসেছে। সব দলের রাজনীতিকরাও গোটা ঘটনায় শোকস্তব্ধ। সেই আবহেই মুখ খুলেছেন কুণাল। তাঁর বক্তব্য, “এই যে একটা ট্রেন্ড চলছে-কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও…কোনও অভিযোগ প্রমাণের আগেই সামাজিক ভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে মানুষকে, চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে মনের উপর। আশিসের মৃত্যু এর জ্বলন্ত উদাহরণ।” (Kunal Ghosh on Asish Banerjee)

২১ জুলাই উপলক্ষে কলকাতা আসার সময় আশিসের সঙ্গে ঘটা একটি ঘটনারও এদিন উল্লেখ করেন কুণাল। তিনি বলেন, “কয়েক দিন আগের সেই ভিডিও প্রকাশ্যে আছে। আপনারা দেখিয়েছেন। ২১ জুলাই তিনি যদিও ভাল তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁকে এক বিজেপি নেতা মাঝরাস্তায় যেভাবে অপমান করেছেন…বলেছেন, ‘বয়স কম হলে পিঠের চামড়া গুটিয়ে নিতাম’, এটা কোনও ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনা যদি আত্মহত্যা হয়ও, বিজেপি-র ওই গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন কুণাল।

সবিস্তার আসছে

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *