সৌভিক মজুমদার, কলকাতা : সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি যোগ্য শিক্ষকদের, ৯ মাস বাড়ল চাকরির মেয়াদ । আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও ১৭ হাজার যোগ্য শিক্ষক, উভয় তরফেই চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন রাখা হয়েছিল শীর্ষ আদালতে। সেই আবেদনের শুনানির পর এই নির্দেশ দেয় আদালত।

সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এটাই শেষবার। এরপর আর সময় বাড়ানো হবে না।  জানান সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার। যোগ্য শিক্ষকদের ৯ মাস চাকরির মেয়াদ বাড়িয়ে তিনি বলেন, বর্ধিত সময় পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন যোগ্য শিক্ষকরা , তবে এই শেষবার। এর মধ্যেই শিক্ষক নিয়োগ পদ্ধতি শেষ করতে হবে।  সুপ্রিম কোর্ট জানায়, ৩১ মে, ২০২৭-এর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। 

আদালতের এই নির্দেশ আসার পর চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন,   ‘ আমরা অবশ্যই সাময়িকভাবে এই দিক থেকে একটা স্বস্তির জায়গায় যে আমাদেরব বেতন বন্ধ হয়ে যাচ্ছে না। নতুন নিয়োগের পদ্ধতি আট মাসের মধ্যে শেষ করাটা  কতটা সম্ভব…. মানে ওই যে গত দেড় বছর ধরে আমরা দেখছি তারপরে বিভিন্ন নিয়ম কানুনে বদল হচ্ছে, মাঝখানে অনেক কিছুই বাধা আসছে। … অতএব এতগুলো recruitment process কীভাবে complete করবে আমরা জানি না। ‘

তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট জানায় ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকরা সবেতন চাকরি করতে পারবেন। সেই মতো বিগত সরকারের আমলেই ২০২৫ সালে ফের SLST-র পরীক্ষা হয়।  ইতিমধ্যে একাদশ-দ্বাদশে নিয়োগের সুপারিশপত্রও দেওয়া শুরু হয়েছে।  তবে এর মধ্যে একটি জটিলতা তৈরি হয়।  ভেরিফিকেশন প্রক্রিয়ার নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে কাউন্সেলিংয়েও স্থগিতাদেশ জারি করে SSC। কারণ OBC সংরক্ষণ নিয়ে জটিলতা। তৃণমূল সরকারের আমলে, OBC-দের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু ছিল। বিজেপি সরকারের আমলে তা হয়েছে ৭ শতাংশ। এদিন সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে চায়নি। শুধু বলেন, এখন যেসব শিক্ষকরা চাকরি করছেন , তাদের চাকরি আগাী বছরের ৩১ মে অবধি বহাল থাকবে, তাঁরা বেতন পাবেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *