কলকাতা: একদিকে যাদবপুর ইস্যু, তারই পাশাপাশি ক্যামাক স্ট্রিটকাণ্ড, সব মিলিয়ে গত কয়েকদিনে একাধিক ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ঠিক এমনই এক আবহে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন, বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই ‘নতুন ভাতা’ ?

প্রশ্ন: অভিযোগ, জেলার স্কুলগুলি ৩-৪ মাস মিড ডে মিলের টাকা পাচ্ছে না বলে সমস্যা হচ্ছে..

মুখ্যমন্ত্রী : (এই তথ্য ঠিক নয়, জানিয়ে বলেন)..এক সঙ্গে ৪ মাসের ..পুরো টাকা এবং রাঁধুনীদের টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে। পোর্টালে প্রবলেম ছিল, সলভ হয়ে গিয়েছে। ৪ দিন আগেই সকলে পেয়ে গিয়েছে।

বৈঠকের ইস্যুতে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘বার্তা কী দেব, সরকার এত কাজ করছে, মানুষের পাশে যেতে হবে। সংগঠন ও সরকারের সঙ্গে আরও ঐক্যবদ্ধ রাখতে হবে। আর দুটো আদর্শর সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম রাষ্ট্রবাদ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ অর্থাৎ জনকল্যাণ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *