হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত FIR। রাস্তার ২দিকেই ভিড়ে বিশৃঙ্খলা, মমতার বিরুদ্ধে FIR। মমতার বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘FIR তো মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে। পাশের রাস্তা খোলা থাকার কথা। আমরাও রাজনৈতিক দল, আমরা সব জায়গায় মিটিং করি। একটা রাস্তা খোলা রাখি। যানবাহন-অ্যাম্বুলেন্স চলতে দেব না, এটা কী ব্যাপার! পুলিশ তো সব সময় অনুমতি দেয় রাস্তার একটা সাইড খোলা রাখার। উনি লোক ডেকে নিয়ে রাস্তা ভরিয়ে দেবেন, রাস্তা বন্ধ করে দেবেন, বলপূর্বক…।’
আরও পড়ুন – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসের বিলবোর্ড খোলা প্রসঙ্গে বিজেপি সাংসদ তাপস রায় বলেন, ‘তৃণমূলের সমস্যাটা হচ্ছে, তৃণমূলের সবই দখল। লোকের বাড়ি-ঘর-দুয়ার সব কেড়ে নেয়। এটাই ওদের কাজ। তারপর আবার অভিষেক। সে আবার লিগ্যালিটির কথা বলে। ওর কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ডস। বাড়ি তো তৃণমূলের নয়, রমাদেবী গোয়েঙ্কার বাড়ি। তাই তো? এবং কেস-কাছারিও হয়েছে। ওদের বার বার বলা হয়েছে। একটা ফ্লোরের জায়গায় দুটো ফ্লোর দখল করে নিয়েছে। সরকারে থাকলে যা করা যায়। আর পুলিশ তো তখন কিছু বলেও না, আর বলতে পারে না।’