অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খোলা প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশ দৃশ্যদূষণ দূর করছে। এই ধরনের বোর্ড লাগিয়ে রাখার কোনও মানেই নেই। পার্টিই নেই, তার সর্বভারতীয় পার্টি… এইসব ফালতু লোককে প্রভাবিত করার চেষ্টা। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবং পুলিশের গায়ে হাত তোলা হয়েছে। গুন্ডা দিয়ে মারপিট করা হয়েছে। এখনও অভ্যাস পাল্টায়নি। পুলিশের যা ঠিক মনে হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় FIR পুলিশের । পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। গতকাল ক্যাথিড্রাল রোডে ‘কালীঘাট তৃণমূল’-এর সভা চলাকালীন যানচলাচলে বিঘ্ন। রাস্তা একদিক খোলা রেখে সভা করার অনুমতি ছিল হাইকোর্টের । রাস্তার একদিক খুলে সভার নির্দেশ কোর্টের, গতকাল ২দিকের লেনেই ভিড়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *