ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। জানা গিয়েছে, বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। ২০২৬ বিধানসভা ভোটে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন। ৫ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ির সামনে যে পার্টি অফিস ছিল, সেখানে ফ্যানে দড়ি দিয়ে তার দেহ ঝুলছিল। এবং সেখান থেকেই পুলিশ তাঁর মৃত্যু উদ্ধার করে। এবং পুরো বিষয়টিই খুব রহস্যজনক।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)