আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে আসতে চলছেন? তা হলে এখনই জেনে নিন মন্দির কমিটির এই নতুন ও গুরুত্বপূর্ণ নিয়মটি। আসলে এ বার কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ পুণ্যার্থী তো বটেই, এমনকি মন্ত্রী, বিধায়ক বা উচ্চপদস্থ সরকারি অফিসারদের মতো ভিআইপি বা ভিভিআইপিরাও গর্ভগৃহে ঢুকতে পারবেন না। ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ পুণ্যার্থী তো বটেই, এমনকি মন্ত্রী, বিধায়ক বা উচ্চপদস্থ সরকারি অফিসারদের মতো ভিআইপি বা ভিভিআইপিরাও গর্ভগৃহে ঢুকতে পারবেন না। ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা হলে পুণ্যার্থীরা দর্শন করবেন কীভাবে? মন্দির কমিটি জানিয়েছে, গর্ভগৃহের বাইরে নাটমন্দিরের বারান্দা থেকে প্রায় ৫ ফুট দূরত্ব বজায় রেখে মা তারাকে দর্শন করতে হবে। তবে ভক্তদের কথা মাথায় রেখে মায়ের ধাতব চরণযুগল গর্ভগৃহের বাইরের বারান্দায় রাখা থাকবে, যেখানে আপনারা চরণস্পর্শ করে প্রণাম জানাতে পারবেন।