কলকাতা: বিগ বস বাংলার ঘরে (Big Boss Bangla) সপ্তাহের শেষ দাদার দরবারেও প্রশ্ন উঠল, জিতু কমলের (Jeetu Kamal) ব্যবহার নিয়ে। শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এদিন বলেন, তিনি শেষ সপ্তাহে ভেবেছিলেন, কাউকে কড়া কথা বলবেন না। কিন্তু জিতুর ব্যবহারে তিনি বাধ্য হচ্ছেন, এই সমস্ত কথা বলতে। গোটা সপ্তাহে বিগ বসের ঘরে একাধিক এমন কাজ করেছেন জিতু, যেগুলো সমীচিন না মোটেই। জিতু মাথা গরম করে বিগ বসের ঘরের কাচে ধাক্কা মেরেছেন। নিজের সোনার চেন জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন এমমকি রান্না করা চিকেন উল্টে ফেলে দিয়েছেন ওয়াশ বেসিনে! এই সমস্ত কাজ নিয়ে শনিবার ‘দাদার দরবার’-এ প্রশ্ন তোলের সৌরভ গঙ্গোপাধ্যায়। 

চিকেন নিয়ে ওয়াশ বেসিনে উল্টে ফেললেন জিতু! প্রতিবাদও করলেন না সৃজলা

শুক্রবার দিন বাড়িতে চিকেন ভাগাভাগি হচ্ছিল। প্রতিদিনের মতো, নিজেদের ভাগের চিকেন আলাদা করে রাখছিলেন জিতু এবং সৃজলা। কিন্ত সৃজলাকে রাজবীর বারে বারে বলতে থাকেন যে, তিনি গুনতিতে ভুল করছেন। বেশি চিকেন নিয়ে নিচ্ছেন। শেষে সৃজলার আলাদা রাখা চিকেন তিনি সবটার সঙ্গে মিশিয়ে দেন। তারপরে বলেন আবার করে গুনতে। সৃজলা আর রাজবীরের উত্তপ্ত বাক্য বিনিময়ে রান্নাঘরে আসেন জিতু। কী হয়েছে তা প্রায় না বুঝেই, রান্না করা চিকেন সবটা ওয়াশ বেসিনে ফেলে দেন জিতু। গোটা এক ফ্রাইং প্যান চিকেন, সঙ্গে মশলা এই সমস্তটাই ধরে ওয়াশ বেসিনে ঢেলে দেন জিতু। পরে অবশ্য সেটাই তিনি আবার বেসিন থেকে তুলে প্যানে রাখেন। শেষমেষ বাড়ির সদস্যরা সেই চিকেনই আবার ধুয়ে নিয়ে খেতে বাধ্য হন। জিতু এবং সৃজলা নিজের ভাগের চিকেন দিতে চাইলেও, বাড়ির কেউ তা নেননি। এদিন এই গোটা বিষয়টা নিয়েই দাদার দরবারে প্রশ্ন তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

এদিন সৌরভ প্রশ্ন তোলেন, সৃজলার ভূমিকা নিয়েও। বিগ বসের বাড়িতে সৃজলা সবসময়েই খাবার নষ্ট হওয়ার প্রতিবাদ করেন। এমনকি শুকিয়ে যাওয়া ধনেপাতাও রাজবীর ফেলে দেওয়ার কারণে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করেছিলেন তিনি। কিন্তু এদিন সৃজলার চোখের সামনেই মাংস ফেলে দিয়েছিলেন জিতু। কিন্তু কোনও প্রতিবাদ করেননি সৃজলা। এই প্রসঙ্গ তুলে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, সৃজলার উচিত ছিল গোটা ঘটনায় প্রতিবাদ করা। কিন্তু তিনি একটা কথাও বলেননি জিতুকে। 

আরও পড়ুন: Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *