আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং তার কারণে হল সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। শীতের পথে কাঁটা হতে পারে এই ঘূর্ণাবর্ত, যদিও রাজ্যে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই মতামত আবহবিদদের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজই সাগরে ঘূর্ণাবর্ত তৈরির কথা রয়েছে। এর প্রভাবে সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে তার কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। আগামী কয়েকদিন রোদঝলমলে আবহাওয়া, পরিষ্কার আকাশ থাকবে। 

গত ২৪ ঘণ্টায় আসানসোলে দক্ষিণবঙ্গের সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোচবিহারে, ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে, ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির সতর্কতা কোথাও নেই। এখন শুষ্ক আবহাওয়াই প্রধানত বিরাজ করবে রাজ্যজুড়ে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *