সোমক লাহিড়ি ও শিবাশিস মৌলিক, কলকাতা: মা সরস্বতীর ছবি ছেঁড়ায় হাজতবাসে মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক। একই কারণে স্কুল থেকে সাসপেন্ড করা হল অভিযুক্তকে। মা সরস্বতীকে অপমান বরদাস্ত করব না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্কুলে পরীক্ষায় মা সরস্বতীর ছবি এঁকেছিল সপ্তম শ্রেণির ছাত্র। বিদ্যার দেবীর সেই ছবি ছিঁড়ে ফেলায় গ্রেফতার করা হল অভিযুক্ত শিক্ষককে। অভিযুক্ত শিক্ষক মহম্মদ আফতাব উদ্দিন অবশ্য নিজের হয়ে সাফাই দিয়েছেন এই বলে যে, ‘আসলে বাচ্চারা ডবল ডবল দেখিয়ে দিচ্ছিল। মার্কার পেন দিয়ে আমি সই করতে পারছিলাম না।’ মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের এই ঘটনা ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। যে ঘটনায় মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে। প্রয়োজন হলে প্রমাণ যদি হয়, চাকরিও যাবে। এখানে যদি সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আনার চেষ্টা করেন কেউ এবং এভাবে যদি মা সরস্বতীকে অপমান করেন, এটা ছাড়ব না। আমি এটা বরদাস্ত করব না।’

গ্রেফতারির পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে স্কুল থেকেও। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পরিবারের অভিযোগ, অঙ্কন ও কর্মশিক্ষার পরীক্ষা চলাকালীন বাগদেবীর ছবি আঁকায় আপত্তি জানিয়ে ছবিটি ছিঁড়ে দেন শিক্ষক। ছাত্রের বাবা কমল রায় বলছেন, ‘২৬ তারিখ আমার ছেলের আর্ট এডুকেশন পরীক্ষা ছিল। আর্ট করে নিয়ে গেছিল সরস্বতী ঠাকুর। মাস্টারমশাই মহম্মদ আফতাব উদ্দিন ওর ছবি ছিঁড়ে দেয়। বলে এই সব (মা সরস্বতীর) ছবি এই স্কুলে করা যাবে না। বলে ছেলেকে বের করে দেয়।’

এই প্রেক্ষাপটে চাঁচল থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। পাশাপাশি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক পদ থেকে সাসপেন্ড করা হয়। মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক দেবব্রত ঘোষ বলছেন, ‘ই-মেলে মাস্টারমশাইয়ের একটা সাসপেনশন অর্ডার এসেছে। সেখানে জানানো হয়েছে উনি সাসপেন্ড হয়ে থাকবেন যতদিন না বোর্ড আবার কোনও অর্ডার করছেন, তার আগে অবধি তিনি সাসপেন্ড থাকবেন।’

অভিযুক্ত শিক্ষককে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *