Jadavpur University News: যাদবপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনার ৬ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। সোমবার ক্যাম্পাসে যায় পুলিশ। কোন কোন CC ক্যামেরায় তাণ্ডবের ভিডিও, তা চিহ্নিত করা হয়। সিসিটিভি ফুটেজ পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। ‘বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার অবস্থান। চাওয়া হয়েছে হামলার ফুটেজ’, এমনটাই জানিয়েছে পুলিশ। এদিকে, যাদবপুর নিয়ে হুঁশিয়ারির পরেই মুখ্যমন্ত্রীর পোস্ট। ‘CMO-তে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ। দেশবিরোধী, আপত্তিকর গ্রাফিতির ছবি দিয়ে অভিযোগ। ‘আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে মিলেছে নানা আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না’, ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ‘উপাচার্য, উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে’, দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর।