নয়াদিল্লি: একসময় তাঁদের রসায়ন ঝড় তুলেছিল সীমান্তের এপারেও। আবারও একসঙ্গে দেখা দিতে চলেছেন অভিনেতা ফাওয়াদ খান এবং মাহিরা খান। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে পাচ্ছে ওয়েবসিরিজ ‘জো বচে হ্যায়ঁ সঙ্গ সমেট লো’। আর তাতেই নতুন করে বিতর্ক দানা বাঁধছে। দাবি উঠছে, ভারতে ওই ওয়েব সিরিজ নিষিদ্ধ করার। (Jo Bachay Hain Sang Samait Lo)

বহু বছর পর ফাওয়াদ এবং মাহিরার জুটিকে পর্দায় দেখতে মুখিয়ে সকলে। সম্প্রতি ওয়েবসিরিজের ট্রেলার সামনে আসার পর উৎসাহ বেড়েছে আরও। যদিও ওয়েবসিরিজে পরস্পরের বিপরীতে নেই ফাওয়াদ এবং মাহিরা। ওই ওয়েবসিরিজ যাতে ভারতে দেখানো হয়, সেই মর্মে দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়র্কার্স অ্যাসোসিয়েশন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে তারা, যাতে ভারতে ওই ওয়েবসিরিজ দেখানো না হয়। (Netflix India)

আরও পড়ুন: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’

সাহিত্যিক ফরহত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি ‘জো বচে হ্যায়ঁ সঙ্গ সমেট লো’। তিন প্রজন্মের ছয়টি প্রেমের কাহিনি জায়গা পেয়েছে ওয়েবসিরিজে। ফাওয়াদ, মাহিরা ছাড়াও রয়েছেন আহাদ রজা মির, হানিয়া আমির, সনম সইদ, ইকরা আজিজের মতো তারকা। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে সেটি। তবে ভারতে সেটি দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতে নেটফ্লিক্সের টিমের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

২৪ নভেম্বর ‘জো বচে হ্যায়ঁ সঙ্গ সমেট লো’র ট্রেলার মুক্তি পায়। ছয়টি অরিজিনাল সাউন্ড ট্র্যাকও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। গল্প শুরু হয় সিকন্দর নামের একটি চরিত্র দিয়ে। ওই ভূমিকায় অভিনয় করেছেন আহাদ। সিকন্দর রোমনিবাসী পাকিস্তানি বংশোদ্বূত আইনজীবী। অতীতের ক্ষত বয়ে চলেছে সে। সেই সময় শিল্পী লিজ়ার সঙ্গে পরিচয় হয় তার। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা যত বাড়ে, অতীত ততই ফিরে ফিরে আসে জীবনে। লিজ়ার চরিত্রে অভিনয় করেছেন ইকরা।

আরও পড়ুন: দিল্লিতে বাংলো পেলেন দলাই লামা, উত্তরাধিকারী নির্বাচনে জোর খাটিয়ে চলেছে চিন, রিপোর্ট জমা পড়ল আমেরিকায়

ফাওয়াদ অভিনয় করেছেন মেহমুদের চরিত্রে। জীবন তাকে নিজের গ্রামে এনে পেলে। পরিবার, গোষ্ঠীর দায়িত্ব চাপে কাঁধে। তাঁর বিপরীতে রয়েছেন সনম। অন্য দিকে রাহাতের চরিত্রে অভিনয় করেছেন মাহিরা। তাঁর বিপরীতে রয়েছেন বিলাল আশরফ। হানিয়া গার্হস্থ্য হিংসার শিকার নারী, কুলসুমের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে রয়েছেন কুশাল খান। পাশাপাশি, হামজা আলি আব্বাস, মায়া আলি, আমিনা শেখ ওমের রানাও রয়েছেন ওয়েবসিরিজটিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *