কলকাতা: ঝাড়গ্রাম শহরে পরিত্যক্ত লাল ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। সাতসকালে কোর্ট রোড এবং জুবিলি মার্কেট রোড সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক। কাজের দিনে শহরের ব্যস্ততম রাস্তায় ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন  পথচারীরা। বিপদের আশঙ্কায় গোটা এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে।                                              

দেখা যায়, রাস্তার একপাশে লাল রঙের একটি ব্যাগে চেন দিয়ে ছোট তালা ঝুলছে। স্থানীয়দের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। গার্ডরেল দিয়ে ওই এলাকা ঘিরে দেয় পুলিশ।           

ঝাড়গ্রাম শহরের কোট রোড এবং জুবলি মার্কেট রোড সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত লাল ব্যাগকে কেন্দ্র করে তীব্র বোমাতঙ্ক ছড়িয়েছে। সোমবার সাত সকালে শহরের ব্যস্ততম রাস্তায় ওই ব্যাগটি পড়ে থাকতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।                                                           

আরও পড়ুন, ২৬/১১-র মতো হামলার বিরাট হুমকি! বোমা বিস্ফোরণের ছক এল ইমেলে, হাই অ্যালার্ট জারি, সতর্ক পুলিশ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তা ও সম্ভাব্য বিপদ এড়াতে গোটা এলাকা ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে (Bombsquad) খবর দেওয়া হয়েছে; তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খতিয়ে দেখবে। জানা যায়, ব্যাগের মধ্যে মিলেছে ধাতু ও কাচ। ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে কলাবনীর জঙ্গলে।  

কিছুদিন আগে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা থাকার হুমকি মেল এসেছিল। প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ করতে কড়া পদক্ষেপেরও ভাবনাচিন্তা শুরু করে কেন্দ্র।                                                                     

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *