অভিজিৎ চৌধুরী ও সোমক লাহিড়ি, মালদা: বন্দুক দেখিয়ে ভিডিও কল, মালদায় খুনের হুমকির অভিযোগ। অভিযুক্ত আকাশ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি সহ ৫০টি মামলা দায়ের করা হয়েছে।পুলিশে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ স্থানীয়দের।অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পুলিশ সুপার। শেখ শাহজাহানকে জব্দ হয়েছে, আকাশ কোন ছাড়, হুঙ্কার মন্ত্রী জুয়েল মুর্মুর।
আরও পড়ুন, “নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..”, মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
অভিযোগ, দাবি মতো তোলা না পেলেই নাকি এভাবেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুন করে দেওয়ার কথা বলে মালদার কুখ্যাত দুষ্কৃতী আকাশ মণ্ডল। স্থানীয় সূত্রে দাবি, কখনও ভিডিও কলে আবার কখনও দলবল নিয়ে চড়াও হয়ে এভাবেই ভয় দেখানো হয়। একই পরিস্থিতিতে শিকার হয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন কমল ঘোষ নামে পুরাতন মালদার এক ব্যবসায়ী। অভিযোগকারী ব্যবসায়ী কমল ঘোষ বলেন, আমার কাছে বিভিন্ন… ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্য়মে অনেক হুমকি আসছে যে এত টাকা দিতে হবে, না হলে মার্ডার করে দেব। পিস্তল দেখিয়ে থ্রেট দিচ্ছে যে তোকে মার্ডার করে দেব। বাড়ি করতে গেলে মানুষকে ২০ লাখ-২৫ লাখ-৩০ লাখ টাকা দিতে হবে।’
শুধু এই ব্যবসায়ী নন। আকাশ মণ্ডলের আতঙ্ক দিন কাটাচ্ছেন এলাকার মহিলারাও। পুরাতন মালদা অভিযোগকারী ও বাসিন্দা পার্বতী মণ্ডল বলেন, ‘আকাশ বলছে ৫ লাখ দিতে হবে, না হলে মেরে ফেলে দেব। এখানে আসে মোটর সাইকেল নিয়ে, গ্যাং নিয়ে এসে অত্যাচার করে।’পুরাতন মালদার অভিযোগকারী ও বাসিন্দা বেবি মণ্ডল বলেন, রাস্তায় দেখলে টিটকিরি মারছে যে কতদিন পালিয়ে যাবি, থাকতে পারবি? আমরা মারবই। আকাশ… আকাশের ছেলেরা যাঁরা আছে। পিস্তল দেখিয়ে ভয় দেখায় যে মেরে দেব ৫ লাখ টাকা না দিলে! প্রত্যেক গ্রামবাসীকেই করে।’
কে এই আকাশ মণ্ডল? ২০২১-এর বিধানসভা ভোটের মালদা বিধানসভার বিজেপি প্রার্থী ও বর্তমান বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল এই আকাশ মণ্ডল। খুনের চেষ্টার অভিযোগে তাঁকে সেই সময় গ্রেফতারও করে মালদা থানা। বর্তমানে জামিনে রয়েছে সে।পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন, ২০২১ সালে যখন শ্যুটআউটের ঘটনা ঘটেছিল, তখন এ (আকাশ মণ্ডল) যুক্ত ছিল। অ্যারেস্টও হয়েছিল। এখন জামিনে আছে। এ একা না, এর টিম আছে পুরো। পুলিশকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’মালদার কুখ্যাত দুষকৃতী বলে পরিচিত আকাশ মণ্ডলের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার বিক্ষোভ দেখান এলাকার মহিলাদের একাংশ।
মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, আকাশ মণ্ডল আমাদের হিস্ট্রি শিটার আছে। যার লিগাল ব্যবস্থা হবে। পুরনো কেস আছে, আমরা খতিয়ে দেখছি, কী ওয়ারেন্ট বা কী পেন্ডিং আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’কিন্তু একজন খুনের আসামি জামিনে বেরিয়ে কীভাবে এলাকায় এই ত্রাস ছড়াতে পারে? কী করছে পুলিশ? এত অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আকাশ মণ্ডলের বিরুদ্ধে? মমতা-তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন,’গুন্ডামি করছে, তোলাবাজির ভয় দেখাচ্ছে, বন্দুক দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে… দুষ্কৃতীরা যা পাচ্ছে, স্বর্গরাজ্য ভাবছে।’এই ঘটনায় মুখ খুলেছেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী ও মালদার হাবিবপুরের বিজেপি বিধায়কও। সেচ দফতর বিজেপি বিধায়ক ও প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু বলেন, ‘ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার হয়েছে। কেউ যদি বলে ফাঁক থেকে বেরিয়ে যাব তাহলে ওটা ভুল করবে। পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে। আমি SP-কে বলেছে… IG-কে বলেছি। আমি সবাইকে বলব, আমার সরকারকে আমি বলব।’