গোরক্ষপুর : নিজের অত্যন্ত কাছের মানুষকে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী । বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অনেকদিন। বয়স হয়েছিল ৯১ বছর। উত্তরপ্রদেশের পৌরি জেলার যমকেশ্বর ব্লকের পঞ্চুর গ্রামে থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মা।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আদিত্যনাথের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। খুব দুঃখের খবর, হৃদয়বিদারক ঘটনা – সোশ্যাল মিডিয়ায় লিখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মায়ের স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং তাঁর প্রয়াণ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। ধামি ভগবান কেদারনাথের কাছে প্রয়াত আত্মার শান্তি এবং যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।
১৯৭২ সালের ৫ জুন উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে জন্ম যোগী আদিত্যনাথের। তাঁর আসল নাম অজয় সিং বিস্ত। বাবা আনন্দ সিং বিস্ত বন দফতরে কর্মরত ছিলেন। তিনি রেঞ্জ অফিসার হিসেবে অবসর নেন। মা সাবিত্রী দেবী। পরিবারের আট সন্তানের মধ্যে অজয় ছিলেন অন্যতম। তাঁর শৈশব কেটেছে পাহাড়ি গ্রামেই। যোগী আদিত্যনাথের জীবনের অন্যতম বড় মোড় আসে ১৯৯৪ সালে। মাত্র ২২ বছর বয়সে বাড়ি ছেড়ে উত্তরপ্রদেশের গোরখপুরে চলে যান তিনি। সেখানে গোরক্ষনাথ মঠের তৎকালীন প্রধান মহন্ত অবৈদ্যনাথের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপরই তাঁর জীবনে আসে বড় পরিবর্তন। অজয় সিং বিস্ত পরিচিত হন যোগী আদিত্যনাথ নামে। মহন্ত অবৈদ্যনাথ তাঁকে নিজের উত্তরসূরি হিসেবেও মনোনীত করেন। সন্ন্যাস গ্রহণের পর গোরক্ষনাথ মঠের কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েও মায়ের প্রতি তাঁর দায়িত্ব ও ভালবাসা ছিল অবিচল।
उत्तर प्रदेश के आदरणीय मुख्यमंत्री श्री योगी आदित्यनाथ जी की पूज्य माताजी श्रीमती सावित्री देवी जी के निधन का समाचार अत्यंत दुःखद एवं हृदयविदारक है। माँ का स्नेह, आशीर्वाद और ममता जीवन की सबसे अनमोल पूंजी होती है। उनका जाना परिवार के लिए एक अपूरणीय क्षति है। बाबा केदार से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्रीचरणों में स्थान प्रदान करें तथा माननीय योगी जी सहित समस्त शोकाकुल परिजनों को इस असीम दुःख को सहन करने की शक्ति प्रदान करें। ॐ शांति! 🙏
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 20, 2026