কলকাতা: কলকাতা মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। তিনি বলেন, “দোষী প্রমাণিত হলে পড়ুয়াদের সাসপেন্ড করা হতে পারে।”

আরও পড়ুন, BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?

এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিছু মানসিক মাওবাদী, নকশালপন্থীদের তাণ্ডব। মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যাসোসিশেনর ১০-১৫ ছিলেন। দোষী প্রমাণিত হলে পড়ুয়াদের সাসপেন্ড করা হতে পারে। তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। অকথ্য গালিগালাজ ও ২ অধ্যাপককে শারীরিক আঘাত করা হয়েছে। এই ফুটেজ প্রকাশ্যে আনলে চিকিৎসক সমাজের সম্মানহানি হবে।এরা মানসিক মাওবাদী, নকশালপন্থী।”

বুধবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজে, মুহুর্মুহু ইটবৃষ্টি। লাঠি এবং বাঁশ নিয়ে হামলা। কারও হাতে ছিল বেল্ট। ইট মেরে পরপর ভাঙা হয় জানলার কাচ। কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বহিরাগত একদল যুবক। এভাবেই তাণ্ডব-গুন্ডামি চালানো হয় কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। কার্যত নীরব দর্শক হয়ে দেখে পুলিশ।

তাণ্ডব চলাকালীন কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে দাঁড়িয়ে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় ABVP-র রাজ্য সভাপতিকে।ABVP-কেন্দ্রীয় কমিটির সদস্য  শুভব্রত অধিকারী বলেন, যারা নৈরাজ্য করেছে, তারা কেউ বলেনি আমরা ABVP-র সদস্য। ফলে, এই ভাঙচুরের সঙ্গে ABVP জড়িত নেই। মেডিক্যাল কলেজ কেন, কোথাও নৈরাজ্য হোক ABVP চায় না। তবে, আমাদের ওখানকার ইউনিট সেক্রেটারি একটা কাজে গেছিল ওকে মেরে ফাটিয়ে দিল, এগুলো ABVP বরদাস্ত করে না।’

প্রায় একঘণ্টা তাণ্ডব চালানোর পর কলকাতা মেডিক্য়াল কলেজ চত্বর ছাড়ে বহিরাগতরা। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরকম গুন্ডামি হাসপাতালে বরদাস্ত করা হবে না। এটুকু বলে দিলাম। আমি শারদ্বতবাবুকে বলেছি, তিনি সুপার এবং MSVP-র সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমাদের নজর আছে। গুন্ডামি করার জায়গা আর এসব কমিউনিস্টদের নৈরাজ্য় তৈরি করার জায়গা, এই মেডিক্য়াল কলেজ নয়, এটা খুব স্পষ্টভাবে বলে দিলাম।’
 
মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক  কুণাল ঘোষ বলেন, ‘যেভাবে মেডিক্য়াল কলেজে প্রকাশ্য়ে হামলা হয়েছে। তাদের তো সমস্ত ভিডিও রয়েছে। হাসপাতালে ঢুকে, যেখানে চিকিৎসার কাজ চলছে, সেখানে এই গুন্ডামি! এ হয় নাকি! মুখ্য়মন্ত্রী এই ক্য়ামেরার সামনে আর বক্তৃতায় এই যে নিজে নিজে রেগে যান, সুইচটা অট অন হয়ে যায়, গুন্ডামি করলে দেখে নেব। এই তো গুন্ডামি করেছে, মুখ্য়মন্ত্রী আপনার পুলিশ এখনও তাদের ছেড়ে রেখেছে কেন?’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *