বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ। কেন জারি হবে না রুল? ১৫দিনের মধ্যে জবাব তলব।

হাইকোর্টের শোকজ, পক্ষপাতের অভিযোগে বিচারব্যবস্থাকে ফের তীব্র আক্রমণে অভিষেক, সুপ্রিম কোর্টকেও নিশানা। জেলে গেলেই শায়েস্তা, পাল্টা বিজেপির।

SIR পর্বে মোথাবাড়িতে বিচারকদের উপর হামলা। স্বামী-সহ সুজাপুরের বিধায়ক সাবিনাকে ফের NIA তলব। মমতার পক্ষে, তাই নোটিস, দাবি অভিষেকের।

আমল বদলালেও ট্রাক থামিয়ে বেলাগাম তোলাবাজি। শিলিগুড়িতে ২ বিজেপি যুব মোর্চার কর্মী গ্রেফতার। শৃঙ্খলাভঙ্গের দায়ে ওবিসি মোর্চার সম্পাদকও সাসপেন্ড।

জয়বাংলা থেকে শ্রীরাম, কনভার্ট হচ্ছে চোরেরা। তোলাবাজি বন্ধে এবার দলেই SIR চান খোদ নন্দীগ্রামের বিজেপি নেতা।

নেতৃত্বের হুঁশিয়ারি পরেও তাণ্ডব! তোলা না দেওয়ায় ক্যানিংয়ে ভেড়ি মালিককে মারধরের অভিযোগ। বিজেপি নেতা গ্রেফতার। পাল্টা ফাঁসানোর দাবি।

দিকে দিকে বিজেপির বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ সরব বিজেপি।

নোটিস নিয়ে মমতার বাড়িতে দমকলবাহিনী। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ইন্সপেকশনের কথা জানিয়ে নোটিস।

ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক, এবার জালে শাগরেদ। নির্যাতিতাকে পরেশরামের কাছে নিয়ে যাওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেফতার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *