কলকাতা: দিন যত এগোচ্ছে পাল্লা দিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে শক্তিও। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। বুধবার সকাল থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু জেলায় মেঘলা আকাশে ঢেকে আছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আকভান। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় “আকভান” ২০২৬ সালের ২০ নভেম্বর দুপুর নাগাদ মাছিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। সেই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০–১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত। এর কারণে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওড়িশার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং আবহাওয়া সতর্কতা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।
Daily Weather Briefing (18.11.2026) The Severe Cyclonic Storm “Akvan” [Pronunciation: Akvan] over the central parts of south & adjoining westcentral Bay of Bengal is likely to cross North Andhra Pradesh &Yanam and South Odisha coasts between Machilipatnam and Puri, by noon of 20thNovember, 2026 as a severe cyclonic storm with the maximum sustained wind speed of 90-100 kmph gusting to 110 kmph. X : https://t.co/PZoqDwwCi5 For more information, visit Us : https://t.co/BPpoTbykBF #CycloneAkvan #WeatherUpdate #RainfallAlert #HeavyRainfall #ThunderstormAlert #Thundersquall #DenseFogAlert #IMD #WeatherForecast #IndiaWeather @moesgoi @airnewsalerts @DDNational @ndmaindia @ICRER_MHA
— India Meteorological Department (@Indiametdept) November 18, 2026
এই ঘূর্ণিঝড় “আকভান” গত ৬ ঘণ্টার মধ্যে প্রতি ঘণ্টায় ০৮ কিমি বেগে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং বুধবার ভারতীয় সময় সকাল ১১:৩০ মিনিটে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন মধ্যভাগের উপর ১৩.১° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৪° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করেছে। এর কেন্দ্রস্থলটি অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে প্রায় ৫৪০ কিমি দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৭০ কিমি পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গাপত্তনম থেকে ৬০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৬৯০ কিমি দক্ষিণে এবং ওড়িশার পুরী থেকে ৭৫০ কিমি দক্ষিণে অবস্থিত ছিল। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে হতে, এটি ২০ নভেম্বর দুপুর নাগাদ একটি তীব্র ঘূর্ণিঝড় রূপে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল নরসাপুর ও পুরীর মধ্যবর্তী স্থান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তখন এর সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০-১০০ কিমি এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে।
The Severe Cyclonic Storm “Akvan” [Pronunciation: Akvan] over central parts of South and adjoining Westcentral Bay of Bengal moved north-northwestwards with the speed of 08 kmph during past 06 hours and lay centered at 1130 hours IST of today, the 18th November, 2026 over the westcentral and adjoining central parts of south Bay of Bengal, near Latitude 13.1°N and Longitude 85.4°E, about 540 km southeast of Narsapur (Andhra Pradesh), 570 km east of Chennai (Tamil Nadu), 600 km south-southeast of Kalingapatnam (Andhra Pradesh), 690 km south of Gopalpur (Odisha) and 750 km south of Puri (Odisha). Continuing to move north-northwestward, it is likely to cross North Andhra Pradesh & Yanam and South Odisha coasts between Narsapur and Puri, by noon of 20th November, 2026 as a severe cyclonic storm with the maximum sustained wind speed of 90-100 kmph gusting to 110 kmph.
— India Meteorological Department (@Indiametdept) November 18, 2026
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, ছাড়াও দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরে হতে পারে বৃষ্টি। শুক্রবারও কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।