কলকাতা: ধারাবাহিক ‘নদের নিমাই’-তে আসছে নতুন চরিত্র। নিমাইয়ের চরিত্রে ইতিমধ্যেই দেখা গিয়েছিল, রনিত বসুকে। আর বিষ্ণুপ্রিয়ার চরিত্রে কাকে দেখা যাবে, সেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। আর এবার প্রকাশ্যে এল সেই খবর। ‘নদের নিমাই’ ধারাবাহিকে এই চরিত্রে দেখা যাবে, কৃত্তিকা চক্রবর্তীকে।

কোন পথে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প? থাকছে আর কী কী চমক?

ভালোবাসা, স্মৃতি আর ভাগ্যের এক অদ্ভুত টানাপোড়েনে ক্রমশ জটিল হয়ে উঠছে নিমাই ও বিষ্ণুপ্রিয়ার জীবন। একদিকে লক্ষ্মী প্রিয়াকে হারানোর যন্ত্রণা আজও নিমাইয়ের হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়েছে, অন্যদিকে নিমাইয়ের স্মৃতি ও তাঁর প্রতি এক অদম্য আকর্ষণ বিষ্ণুপ্রিয়াকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। বিষ্ণুপ্রিয়ার বিয়ে নিয়ে এবার চিন্তিত হয়ে পড়েছেন সনাতনের বাড়ির আত্মীয়স্বজনরা। উপযুক্ত পাত্রের সন্ধান শুরু করার প্রস্তাব উঠলেও, বিষ্ণুপ্রিয়ার মন যেন অন্য কোথাও বাঁধা। সে কি আদৌ নিজের মনের কথা কাউকে জানাতে পারবে? এই সমস্ত উত্তরই মিলবে, ধারাবাহিক ‘নদের নিমাই’ -এর পরবর্তী এপিসোডে।

অন্যদিকে নিতাইয়ের কাছে নিজের মনের গভীর যন্ত্রণার কথা সমস্তটাই খুলে বলেন নিমাই। লক্ষ্মী প্রিয়াকে ভুলতে না পারার যন্ত্রণা, তার প্রতি নিজের অপূর্ণ দায়বদ্ধতা এবং নতুন করে সংসার পাতার অনীহা… সব মিলিয়ে নিমাই যেন এক কঠিন মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছে। শচীমাতাও চান নিমাই আবার নতুন করে জীবন শুরু করুক। কিন্তু নিমাই কি পারবে অতীতের স্মৃতি পেরিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে? এরই মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিষ্ণুপ্রিয়া গোপনে পৌঁছে যায় নদীর ঘাটে। তার অপেক্ষা, তার প্রার্থনা—সবকিছুর কেন্দ্রে যেন একজনই মানুষ। ঈশ্বরের কাছে তার একটাই আকুতি, সেই মানুষটির সেবা
করার সুযোগ যেন সে পায়। কিন্তু ভাগ্যের খেলায় নদীর ঘাটেই কি ঘটতে চলেছে এক অপ্রত্যাশিত সাক্ষাৎ? বিষ্ণুপ্রিয়াকে দেখে শচীমাতার চোখ স্থির হয়ে যায়। এই আকস্মিক দৃশ্য কি নিমাই ও বিষ্ণুপ্রিয়ার জীবনের নতুন কোনও ইঙ্গিত বহন করছে? নাকি সামনে অপেক্ষা করছে আরও এক কঠিন পরীক্ষা? সেই গল্পই ফুটে উঠবে আকাশ আটের ধারাবাহিক ‘নদের নিমাই’-তে। এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। সোম থেকে শনি সন্ধে ৭টায় আকাশ আটে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।

 

আরও পড়ুন: Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *