কলকাতা: সাত পাতে বাঁধা পড়লেন অভিনেতা নন্দীশ সিংহ সান্ধু (Nandish Singh Sandhu)। কনে বাঙালি মেয়ে কবিতা বন্দ্যোপাধ্যায় (Kavita Banerjee)। নন্দীশ আর কবিতার প্রেম দীর্ঘদিনের। নন্দীশ নিজে মুম্বইয়ের বাসিন্দা আর কাজের জন্য কবিতাকেও হামেশাই থাকতে হয় মুম্বইতে। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। ২০২৫ সালে নিজেদের বাগদানের খবর জানান নন্দীশ এবং কবিতা। এরপরে ২০২৬-এর শেষে বাঙালি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। বর-কনের সাজ ছিল একেবারে বাঙালি রীতি মেনে। নন্দীশ আর কবিতার বিয়ের আসর বসেছিল হুগলির উত্তরপাড়ায়। বিয়েতে আমন্ত্রিত ছিলেন মাত্র ১০০ জন। বর-কনে একেবারে ঘনিষ্ঠ বৃত্তেই এই বিয়ে সেরেছেন। ২ দিন ধরে চলেছিল নন্দীশ আর কবিতার বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে শুরু করে সঙ্গীত, সমস্ত কিছুরই আয়োজন করা হয়েছিল। শুক্র থেকে রবিবার পর্যন্ত চলে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বাঙালি রীতি মেনেই বিয়ের মেনু তৈরি হয়েছিল। পাঁঠার মাংস সহ একাধিক বাঙালি রান্না ছিল পদে।

ধারাবাহিকের সেট থেকে প্রেমের শুরু, কেমন ছিল রশ্মি আর নন্দীশের বিয়ে?

এর আগে, ২০১২ সালে অভিনেত্রী রশ্মি দেশাইয়ের (Rashmi Deshai) সঙ্গে বিয়ে হয়েছিল নন্দীশের। ধারাবাহিক ‘উত্তরণ’-এ অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ, সেই থেকে প্রেম। ২০১২ সালে রাজস্থানে বিয়ে করেছিলেন রশ্মি আর নন্দীশ। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের প্রেম-বিবাহ। মাত্র ২ বছরের মাথায় বিয়ে ভাঙে তাঁদের। ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। ২০১৬ সালে তাঁদের আইনত বিচ্ছেদ হয়। শোনা যায়, ২০১২ সালে রশ্মি আর নন্দীশের যখন বিয়ে হয় সেই সময়ে সবদিক বিচার করে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেননি রশ্মি আর নন্দীশ। ধারাবাহিক চলাকালীন তৈরি হওয়া প্রেমের সম্পর্ককেই পরিণতি দিতে চেয়েছিলেন তাঁরা। ২০১৩ সালে অন্তঃসত্ত্বাও হয়েছিলেন রশ্মি কিন্তু তাঁর মিসক্যারেজ হয়ে যায়। 

নন্দীশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন রশ্মি। শোনা যায় নন্দীশের একাধিক মহিলা বন্ধুদের নিয়ে আপত্তি ছিল রশ্মির। তিনি বলেছিলেন, ‘আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। জানি না নন্দীশ আদৌ কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল কি না। একটা সময়ে আমার মনে হয়, নন্দীশকে নিজের মতো করে বাঁচতে দেওয়া উচিত। সেই কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিই। অন্যদিকে শোনা যায় নন্দীশও রশ্মির নিয়ন্ত্রণ করার অভ্যাসে অসহ্য হয়ে উঠেছিলেন। সেই কারণেই সম্পর্কে ইতি টানেন ২ জনেই।

এরপরে অবশ্য আর বিয়ে করেননি রশ্মি। তবে কবিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নন্দীশ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন তাঁরা। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কবিতা আর নন্দীশ। সোশ্যাল মিডিয়ায় বাঙালি বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নন্দীশ আর কবিতা। সোশ্যাল মিডিয়ায় সবাই শুভেচ্ছা জানিয়েছেন নতুন জুটিকে।

 

আরও পড়ুন: Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *