কলকাতা: অবশেষে কী বিগ বস বাংলার (Big Boss Bangla) যাত্রা শেষ হচ্ছে, অভিনেত্রী সোনামণি সাহার (Sonamoni Saha)? বিগ বসের ঘরে শেষ দিনের টাস্কে নমিনেটেড হয়েছিলেন সোনামণি। বিগ বসের ঘরে দেওয়া এবারের নমিনেশন টাস্ক ছিল বেশ অন্যরকম। একজন হাউজমেটটে অন্য হাউজমেটকে রাজি করাতে হচ্ছিল যাতে সে তার জন্য বলিদান দিতে তৈরি হয়। কেমন এই বলিদান? প্রত্যেকের ক্ষেত্রে এটা আলাদা আলাদা। প্রত্যেককেই অন্য অন্যরকম টাস্ক দেওয়া হয়েছিল। আর খুব সূক্ষভাবে, প্রায় প্রত্যেক হাউজমেটের জন্যই বেশ কঠিন টাস্ক বেছেছিলেন বিগ বস। আর এই টাস্কের ফলেই নমিনেটেড হয়ে যান সোনামণি।
সোনামণি-রাজবীরের সম্পর্কের মিঠেকড়া সমীকরণ
বিগ বসের ঘরে সোনামণির টাস্ক ছিল যে তাঁকে রাজবীরকে রাজি করাতে হবে যে সে তাঁকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিজের হাত আর পা ওয়াস্ক করবেন। কিন্তু সোনমণিকে বাঁচাতে এই কাজ করতে রাজি হননি রাজবীর। এই দুই প্রতিযোগীর সম্পর্ক চলে নরমে গরমে। কখনও তাঁদের একসঙ্গে বসে কথা বলতে দেখা যায় বটে, কিন্তু হামেশাই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন সোনামণি আর রাজবীর। একাধিক টাস্কের সময়ে সোনামণি অভিযোগ করেছিলেন যে, টাস্কের সময়ে মেজাজ হারান রাজবীর। হিংসাত্বক হয়ে ওঠেন, এমনকি তাঁর ছোঁয়াতেও অস্বস্তিবোধ করেন বলে জানিয়েছিলেন সোনামণি। তবে সেই রাজবীরই সোনমণিকে না বাঁচার কারণে কী বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে সোনমণিকে?
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণির?
এর আগে সোনামণি সাহার পেজ থেকে ভোট চাওয়া হয়েছে দর্শকদের কাছে। তবে শনিবার মধ্যরাত পেরিয়ে সোনামণির পেজে ভেসে ওঠে একটা স্টেটাস। সেখানে লেখা রয়েছে, ‘যেটা হবার, সেটা হবেই’। আর এরপরেই শুরু হয়েছে জল্পনা। এই সপ্তাহে নমিনেটেড ছিলেন রাজবীর দে, সোনামণি সাহা এবং তনুশ্রী। এর মধ্যে ইতিমধ্যেই ক্যাপটেন হয়ে গিয়েছেন রাজবীর। ফলে তিনি নমিনেশন থেকে সম্ভবত বেঁচে যাবেন। এভিক্ট হবেন না। বাকি রইলেন সোনামণি আর তনুশ্রী। কিন্তু সোনমণির এই স্টেটাসের ফলে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কী এবার বিগ বসের ঘরে সফর শেষ হল সোনমণি সাহার? বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে, তিনি নিজেই কি এই কথা লিখেছেন স্টেটাসে? সবটা জানা যাবে, আজকের ‘দাদার দরবার’-এর নতুন এপিসোডে।
আরও পড়ুন: Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?