CM Suvendu Adhikari: অভিষেকের জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। “দীর্ঘদিন ধরে পটুয়াপাড়ার শিল্পীরা সমস্যায় পড়ছিলেন। ভেবেছিলেন, এখনও ওঁদের রাজত্ব চলছে। এখন রাজত্ব বদলে গেছে, গুন্ডামি চলবে না”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
এদিকে, ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও। ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন সিভিক ভলান্টিয়ার? গ্রেফতার সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানি। ক্যানিংয়ের একটি পুরনো মামলায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। পরেশরাম দাসের কাছ থেকে উদ্ধার ২ লক্ষ টাকা, বাজেয়াপ্ত ৬টি মোবাইল। গতকাল মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে জালে পরেশরাম। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার। মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিধায়ক পরেশরাম, দাবি পুলিশের। শুধু ধর্ষণের অভিযোগ নয়, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পরেশরাম দাসের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা। পঞ্চায়েত ভোটের সময় বোমাবাজি থেকে নদীর চর দখল। মামলার পাহাড়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ২০টির মধ্যে বেশ কিছু মামলায় এখনও জামিন পাননি বিধায়ক।