কলকাতা: আজ মুক্তি পেয়েছে, ‘রামায়ণ –  পার্ট ওয়ান’ (Ramayana: Part 1)। রণবীর কপূর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi) এবং যশ (Yash) অভিনীত, এবং নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত সিনেমা আজ থেকে দর্শকদের কাছে পৌঁছে গেল। এই ছবি নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশংসা.. কম হয়নি কিছুই। বিগ বাজেট এই সিনেমা কেমন ব্যবসা করবে, সেই উত্তর দেবে সময়। তবে আজ ইতিমধ্যেই যাঁরা সিনেমা দেখে ফেলেছেন, তাঁরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আর তার মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে একটি দৃশ্য নিয়ে। ছবির একটি লড়াইয়ের দৃশ্যে দেখানো হয়েছে, রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন সীতা! আর এই দৃশ্য নিয়েই নতুন বিতর্ক তৈরি হয়েছে। 

মুক্তি পেতেই রামায়ণ-এর দৃশ্য নিয়ে বিতর্ক!

সোশ্যাল মিডিয়ায় রামায়ণ-এর এই দৃশ্য নিয়ে এক নেটাগরিক লিখেছেন, ‘রামায়ণে ভয়ঙ্কর প্রতারণা! ছবিতে দেখানো হয়েছে, ১৪,০০০ রাক্ষসের সেনার বিরুদ্ধে লড়াই করতে রামকে সাহায্য করছেন সীতা! শাস্ত্র অনুযায়ী রাম সীতাকে দূরে পাঠিয়ে, একাই যুদ্ধ করেছিলেন রাক্ষসদের সঙ্গে!’ আরেক নেটাগরিক লিখেছেন, ‘রাম একাই সমস্ত সেনাদলের সঙ্গে যুদ্ধ করেছিলেন। রামায়ণের এই যুদ্ধের বর্ণনা অত্যন্ত ভয়াবহ। রাক্ষসদের সঙ্গে লড়াই করতে করতে, রাক্ষসদের রক্তেই স্নাত হয়ে গিয়েছিলেন রাম। ভগবান রাম মাতা সীতাকে কখনও যুদ্ধক্ষেত্রে আসতে দিতেন না।’ তবে প্রথমদিন হিসেবে ছবিটি মোটের ওপর যা ব্যবসা করেছে, তা ভালই। তবে আগামীতে সিনেমাটা কেমন ব্যবসা করে, সেটাই দেখার। 

ওটিটিতে কবে মুক্তি পাবে রামায়ণ?

অনেক মানুষ যেমন প্রেক্ষাগৃহে ছবি দেখতে ভিড় জমান, তেমনই আবার ছবি মুক্তির পরে অনেকেই অপেক্ষা করেন যে, কবে ছবিটি ওটিটিতে আসবে। করোনাকাল থেকে সাধারণ মানুষের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে। সেই কারণেই অনেকে জানতে চান, কীভাবে এবং কবে এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। জানা গিয়েছে, এই সিনেমাটির ডিজিট্যাল রিলিজ হবে, জিও হটস্টার (Jio Hotstar)-এর পর্দায়। ছবি মুক্তির আগেই এই ছবির ডিজিট্যাল রিলিজের স্বত্ব কিনে নিয়েছে, জিও হটস্টার। আরও জানা যাচ্ছে, এই ছবিটি জিও হটস্টারের সাবসক্রাইবাররা যেমন দেখতে পাবেন, তেমনই এই ছবিটির চাহিদার কথা মাথায় লেখে, দর্শকদের জন্য মিলবে বিশেষ ছবিটিও। আলাদা করে অল্প টাকা দিয়ে, এই ছবিটি কিনে দেখতে পারবেন দর্শকেরা। এর জন্য গোটা এক মাসের সাবসক্রিপশন দিতে হবে না গ্রাহককে। শুধুমাত্র এই ছবিটি কিনেই দেখা যাবে। 

আরও পড়ুন: Sadhak Bamakhyapa: লেক কালীবাড়িতে টিম ‘সাধক বামাক্ষ্যাপা’, সুরে সুরে শ্যামা আরাধনা, আর কী হল?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *